বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু ভেড়ামারায় হিসনা নদী জুড়ে কচুরিপানা, দখলবাজদের জালে আটকে নদী  সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ: রংপুরে আলী রীয়াজ কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত সাংবাদিক এহতেশামুল হক শাওনের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ব্রির “বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন বৃহস্পতিবার গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী জামাই ও মাছের মেলায় আনন্দ-উৎসব টঙ্গীতে সাংবাদিক হেনস্তা ও পুলিশি কাজে বাধা: অভিযুক্ত সোহেল সিদ্দিকী শ্রীপুরে শ্রেষ্ঠ ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটনকারী অফিসার নির্বাচিত এসআই মতিউর রহমান

সবজি ক্ষেতে ঘুড়ি দেওয়ার বাঁশ কাটার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

রিপোর্টারের নাম / ৩১৯ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩, ১০:১৯ অপরাহ্ণ

শ্রীপুর উপজেলা প্রতিনিধি  :

 

আক্কাছ আলী (৭০) সবজি ক্ষেতে ঘুড়ি দেওয়ার জন্য বাঁশ কাটার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে ।

 

আক্কাছ আলী শ্রীপুর উপজেলার নিজমাওনা গ্ৰামের মরহুম কনে পাগলা ওরফে কুদ্দুস আলীর বড় ছেলে । আনুমানিক দুপুর ৩ ঘটিকার সময় আক্কাছ আলীর মৃত্যু হয়েছে ।

 

বাড়ির পাশে বাঁশ ছোপের বাঁশে আগুন লেগেছে দেখতে পান সাদ্দাম হোসেন। সাদ্দাম তাৎক্ষণিক ভাবে ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতির শিমলাপাড়া অভিযোগ কেন্দ্রের ইনচার্জ কে জানায় আগুন লাগার বিষয়টি। শিমলাপাড়া অভিযোগ কেন্দ্রের ইনচার্জ স্থানীয় ইলেকট্রিশিয়ান আলমগীরকে আগুন লাগার বিষয়টি দেখতে বলে । আলমগীর ঘটনাস্থলে পৌঁছে বাঁশে আগুন দেখতে পায়। বিদ্যুতের লাইন বন্ধ হলে আলমগীর বাঁশ সরাতে গিয়ে আক্কাছ আলী বাঁশ ছোপের ভেতরে পরে আছে দেখতে পান । আলমগীর আশেপাশের লোকজনকে ডেকে আনে ও শিমলাপাড়া অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মাহবুব আলমকে জানায়। তাৎক্ষণিক পল্লী বিদ্যুৎ এর ৩জন ল্যাইনম্যান ঘটনাস্থলে পাঠান মাহবুব ।

 

এ বিষয়ে নিহতের ছেলে অটোরিকশা চালক হারুন অর রশিদ বলেন আমার বাবা বাড়িতে একাই থাকতেন। বাবা বাড়ির উত্তর পাশে সবজি ক্ষেতে ঘুড়ি দেওয়ার জন্য বাঁশ কাটার জন্য বাঁশ ছোপে যায় এ বিষয়ে আমরা কেহ জানতাম না । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি আমার বাবা মারা গেছে ।

 

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, বাঁশের সঙ্গে বিদ্যুৎ স্পর্শে একজনের মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর