সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

সবাইকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র বার্তা সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার

রিপোর্টারের নাম / ১১৭ টাইম ভিউ
আপডেট : সোমবার, এপ্রিল ৮, ২০২৪, ৭:১৪ অপরাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক।

 

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র প্রিয় পাঠক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী ও দেশবাসী প্রবাসী বাংলাদেশি সবাইকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার বার্তা সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন, সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন পবিত্র ঈদ-উল ফিতর। ‘পবিত্র ঈদুল ফিতর সিয়াম সাধানার মাধ্যমে আত্মশুদ্ধির প্রেরণা নিয়ে আমাদের মাঝে সমাগত। এই ঈদ শুধুমাত্র চেতনাকেই উজ্জীবিত করেনা সেইসাথে সমাজে অনৈক্য ভুলে গিয়ে পরস্পরের ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বন্ধনকে আরো মজবুত করে।’

মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদ উল ফিতর সবার মাঝে আনন্দ বয়ে আনবে বলে তিনি প্রত্যাশা করেন।

তিনি আরো বলেন, ঈদ অঙ্গীকারেরও উৎসব। আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি-মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে ঈদ।

ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ। ঈদ আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি। তাই মুসলমান সম্প্রদায়ের মানুষ সব ধর্ম-বর্ণ গোত্রের প্রতিবেশীদের নিয়ে তাদের সবচেয়ে বড় উৎসব বরণের জন্য প্রস্তুত।

ঈদ উৎসব উদযাপনের জন্য বিপুল সংখ্যক কর্মজীবী মানুষ ইতিমধ্যে রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহর থেকে পরিবার-পরিজনসহ গ্রামের বাড়ি যান। নাড়ির টানে বাড়ি ফিরে পরিবারের সবাই মিলে আনন্দ উল্লাস করে ঈদ উদযাপন করেন। ঈদ শেষে সবাই আবার ফিরবে নিজ কর্মস্থলে। তাই সবার জীবনে ঈদ নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি, ভালোবাসা ও প্রেম। সবার চলার পথ হোক নিরাপদ।

ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন, সবাইকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর