রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কপিলমুনিতে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা রাজারহাট প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ গাজীপুরে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড  শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান আসন্ন গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় – বিএনপি নেতা রাসেল আহমেদ ভেড়ামারায় ৭০টি মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে গ্রীন টিভির গাজীপুর প্রতিনিধি মোঃ নাসির উদ্দিনের শুভেচ্ছা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী: প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু : প্রফেসর ড. মো: আবু তালেব 

সম্মিলিত অংশগ্রহনে মিরাজ আবার ফিরেছে তার আপন আলোয় 

রিপোর্টারের নাম / ৩৬৮ টাইম ভিউ
আপডেট : রবিবার, অক্টোবর ১, ২০২৩, ৫:৫৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার,গাজীপুরঃ

 

যখন মিরাজের সাথে প্রথম দেখা হয় তখন ওর চুলগুলো পড়ে গিয়েছিলো । শরীর এত বেশী শুকিয়ে গিয়েছিলো যে দুজন মিলে ধরেও ওকে বাইরে আনা কঠিন হয়ে পড়েছিলো । এইতো চার পাঁচ মাস আগের কথা । মিরাজের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার ছাতির বাজার গ্রামে । ওর বাবা ওদের ছেড়ে চলে গেছেন অনেক আগে । সেই থেকে মায়ের কাছেই ওর বেড়ে ওঠা ।

হঠাৎ ক্যান্সারে আক্রান্ত হলে মিরাজকে নিয়ে ওর পরিবার পড়ে যায় দুঃসহ যন্ত্রনায় । একদিকে অর্থাভাব অন্যদিকে কেউ যেন পাশে দাঁড়াবারও নেই ।

ঠিক সেই সময় গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদিক জাহিদুল আলম রবীন সংবাদ পায় মিরাজের । সংবাদ পাওয়ার পরপরই তিনি সামাজিক সংগঠন প্রশ্বাস টিম সহ ছুটে যান মিরাজের বাড়িতে । একদিকে গ্রামবাসী সহযোগিতায় এগিয়ে আসে অন্যদিকে মানব দরদী রবীনের নেতৃত্বে এগিয়ে চলে ফান্ড সংগ্রহের কাজ ।

এ কাজে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন আবেদ আলী গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক ও প্রশ্বাস টিমের কার্যকরী সদস্য কবি মেহেদী হাসান রনী ।

এগিয়ে চলে ফান্ড সংগ্রহ । এখানে আবেদ আলী গার্লস স্কুল এন্ড কলেজ বৃহৎভাবে অর্থায়ন করে পাশে দাঁড়ায় মিরাজের ।

ব্যবসায়ী, রাজনৈতিক মানুষ, শিক্ষার্থী সহ সকল শ্রেণি পেশার মানুষের অংশগ্রহনে চিকিৎসা চলতে থাকে মিরাজের । ত্রিশটির উপরে কেমো দেয়ার পর মিরাজের ক্যান্সার নিরাময়ের দিকে যায় ।

মিরাজ এখন পুরোপুরি ক্যান্সার মুক্ত । কিন্তু সময় করে ওর ফিস্টুলার অপারেশটি করতেই হবে বলে জানিয়েছেন মিরাজের ডাক্তার ।

মিরাজের চোখে এখন অনেক স্বপ্ন । সে আবার কাজে ফিরবে, মা”কে ইনকাম করে খাওয়াবে, হাসি ফুটবে সংসারে । সে জাহিদুল আলম রবীন, মেহেদী হাসান রনী, রাহাত রাব্বানী, বিভিন্ন প্রতিষ্ঠান সহ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে ।

এ বিষয়ে প্রশ্বাস টিমের প্রতিষ্ঠাতা সাঈদ চৌধুরী বলেন, আমরা মিরাজের কাছে ছুটে এসেছি । রবীন সবসময় এমন কাজ করে থাকে । যখনই কেউ বিপদে পড়ে তখনই রবীন পাশে গিয়ে দাঁড়ায় । আমরাও ছুটে যাই রবীনের মত মানুষদের ডাকে । তারপর দেখি মিরাজের মত এমন অসুস্থ মানুষগুলো আবার হাসি নিয়ে ফিরে আসে । এটা আসলেই অনেক বড় পাওয়া ও ভালো কাজের স্বার্থকতা ।

কবি মেহেদী হাসান রনী বলেন এখানে অনেক মানুষের সহায়তা আছে । সবাই টাকা দিতে না পারলেও দোয়া করেছে । মানুষের দোয়ায় এবং আমাদের চেষ্টায় ও ফিরেছে বলে আমরা মহান আল্লাহ তাআলার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি ।

আমাদের সকলের প্রত্যাশা মিরাজ আবার কাজের মাধ্যমে সে নিজেকে প্রকাশ করবে দারুণ ভাবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর