রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

সম্রাট হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রিপোর্টারের নাম / ১১৯ টাইম ভিউ
আপডেট : রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫, ৯:০১ অপরাহ্ণ

নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুর মহানগরীতে সোলেমান হোসেন সম্রাট (১৭) হত্যা মামলায় আমির আলী (৪৫) ও স্বপ্না খাতুন (৩৩) নামে সন্দেহভাজন দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে গ্রেফতার করা হয় তাদের।বিষয়টি নিশ্চিত করেছেন উপ-পুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিন।

 

নিহত সম্রাট পূবাইল এলাকার জাকির হোসেন এর ছেলে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতি হারবাইদ নন্দীবাড়ি এলাকা থেকে সম্রাট হত্যা মামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন আসামি আমির আলীকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে রাত ৮টার দিকে অভিযান চালিয়ে স্বপ্নাকে গ্রেফতার করা হয়।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্রাট আব্দুল্লাহপুরের একটি দোকানে অনলাইনের কাজ করতেন। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ফোনে কথা বলার জন্য বাসা থেকে বের হন। এরপর আর বাসায় ফিরে আসেননি। পরদিন বেলা ১১টার মধ্যে যে কোন সময় তাকে হত্যা করে লাশ সাতপোয়ায় রেললাইনের উত্তরপাশে সুলতানের মাছ চাষের ডোবায় ফেলে রেখে পালিয়ে যায় অজ্ঞাতনামারা।

 

পূবাইল থানা পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর