মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

সরকারী ওএমএসের ৩০ টাকা কেজির ১১ বস্তা চোরাই চাল জব্দ, ডিলার পলাতক

রিপোর্টারের নাম / ৩৭৬ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩, ৬:৫৪ অপরাহ্ণ

মো: আব্দুল বাতেন বাচ্চু :

 

সরকারী ওএমএসের ৩০ টাকা কেজির ১১ বস্তা চোরাই চাল জব্দ, ডিলার পলাতক।গাজীপুরে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নে, ওএমএসের ৩০ টাকা কেজি সরকারি চালের ডিলার কর্তৃক দেড় টন চাল চুরি করে বিক্রির ঘটনা ঘটেছে।গতকাল বুধবার সকাল ৯ টার দিকে চালের বস্তার লেবেল পাল্টে মোট ১১ বস্তা চাল পাচারকালে যেখানে, প্রতি বস্তায় রয়েছে ৬০/৭০ কেজি চাল।

 

চোরাইমাল অটোরিকশা যুগে গোসিংগা বাজার থেকে কাপাসিয়া রাস্তার আজিজুল মোড়লের ঘাটের সামনে হাতেনাতে আটক করেন গোসিংগা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়াড মেম্বার রফিকুল ইসলাম।

 

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওএমএস ৩০ টাকা কেজি চালের ডিলার শরিফ উদ্দিন এবং তার সহকারী ডিলার হিরন শেখের মাধ্যমে অটোরিকশা দিয়ে চুরাইকৃত চাল পাচারের সময় হাতেনাতে আটক করি। এসময় হিরন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আমি নিজ হেফাজতে গোসিংগা ইউনিয়ন পরিষদের চৌকিদারের মাধ্যমে পরিষদ ভবনে মজুত রাখি। চাল চুরির খবরে এরই মধ্যে একাদিক গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

৩০ টাকা কেজি চুরাই চাল জব্দের এবং এই ঘটনার সাথে জরিত ডিলার শরিফ উদ্দিনের চাল চুরির বিষয়ে গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুর রহমান শাহীন সাংবাদিকদের জানায়, চাল চুরির ঘটনার খবর শুনেছি এবং চোরাইকৃত চালের মোট ১১ বস্তা চাল আটক রাখা আছে পরিষদে। ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে ফোনে জানিয়েছি। একই সাথে খাদ্য অফিসারকেও অবগত করা হয়েছে।

 

শরিফ উদ্দিনের সহকারী হিরন শেখ সাংবাদিকদের সংবাদের তথ্য সংগ্রহ কালে কথা বলতে চাইলে একপর্যায়ে বাকবিতন্ডায় জরিয়ে পরে অস্বীকার করে অনৈতিক লেনদেনের বিষয়ে । এদিকে চাল চুরির ঘটনার বিষয়ে বিস্তারিত জানার জন্য ওএমএসের ডিলার শরিফ উদ্দিন কে একাদিকবার মোবাইলে কল করলে পাওয়া যায়নি।

 

এই বিষয়ে শ্রীপুর উপজেলা খাদ্য অফিসার রাহাতুল ইসলাম সাংবাদিকদের জানায়, ডিলার শরিফের বিরুদ্ধে এর আগেও চাল চুরির খবর শুনেছি, ঘটনার সত্যতা নিশ্চিত হলে তাকে ডিলারশিপ থেকে বাদ দেয়া হবে।

 

 

স্থানীয়দের দাবি, অসহায় গরিব হতদরিদ্র মানুষকে ঠকিয়ে এইসমস্ত ডিলার নিজেদের স্বার্থসিদ্ধির জন্য গরিবের হক মেরে নিজেদের পকেট ভারি করছে। আর তাই মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার ও প্রসাশনে কাছে চোরের বিচারের দাবি জানাই। যাতে এই ধরনের চাল চুরির ঘটনা আর কোথাও না ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর