শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ০৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন জামায়াত মনোনীত প্রার্থীরা  কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন

সরকারের উন্নয়নে পুরো জেলার চিত্র বদলে গেছে: রংপুরের ডিসি

রিপোর্টারের নাম / ১৩৭ টাইম ভিউ
আপডেট : শনিবার, সেপ্টেম্বর ২, ২০২৩, ৯:৩৬ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি:

 

রংপুর জেলার উন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিক। পুরোনো জরাজীর্ণ রংপুর আর নেই। বিভাগীয় নগরীর সকল সুবিধা এখন রংপুরে রয়েছে। সরকারের উন্নয়নে পুরো জেলার চিত্র বদলে গেছে বলে মন্তব্য করেছেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।

 

তিনি আরো বলেন, আগামী ২০ বছর পরে রংপুরে ফ্লাইওভার বা মেট্রোরেল স্বপ্নের কোনো বিষয় না। জেলার সংবাদকর্মীদের জন্য সরকার বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। দুস্থ অসহায় ও অসুস্থ সাংবাদিকদের দেয়া হয়েছে আর্থিক সহায়তা। জেলার ভূমিহীনদের জমিসহ ঘরের বন্দোবস্ত করেছে সরকার। উন্নয়নের চাকা সচল রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।

 

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর শুল্ক ও গোয়েন্দা অফিস সংলগ্ন স্টেশন রোডে সিটি প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, সরকারের আন্তরিকতাকে কাজে লাগিয়ে আমাদের রংপুর কে আমাদেরকেই পরিকল্পিতভাবে সাজাতে হবে। এজন্য প্রয়োজন রংপুরের সকল পেশাজীবী মানুষের সমন্বয় আর স্বদিচ্ছার। এখানে কর্মরত সব সাংবাদিকদের রংপুরের উন্নয়নে ভুমিকা রাখতে হবে। কোথায় উন্নয়ন হলে, এখানকার মানুষের উপকারে আসবে, সেই বিষয়গুলো সংবাদের মাধ্যমে তুলে ধরতে হবে। এসময় তিনি সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

 

সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি রংপুর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির সদস্য ও সমাজসেবক মোতাহার হোসেন মন্ডল মওলা, লেখক ও গবেষক রেজাউল করিম মুকুল, সিটি প্রেসক্লাবের আজীবন সদস্য অন্তর রহমান, সিনিয়র সহ সভাপতি জুয়েল আহমেদ, সহ সভাপতি এস এম খলিল বাবু, যুগ্ন সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, সাহিত্য সম্পাদক জাকির আহমদ, ক্রীড়া সম্পাদক হামিম আব্দুল্লাহ, দফতর সম্পাদক আলী হায়দার রণি, কার্যকরী সদস্য সাঈদ বাবু, উদয় চন্দ্র বর্মন প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাব কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম জীবন।

এর আগে অতিথিবৃন্দকে সিটি প্রেসক্লাবের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেয়া হয়। পরে জেলা প্রশাসক সিটি প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করেন। শেষে দোয়া পরিচালনা করেন ক্লাব সদস্য এস এম শহীদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সদস্য আসাদুজ্জামান আরমান, শাহ নেওয়াজ জনি, আকতারুল ইসলাম, নুর মোহাম্মদ, নুরুন্নবী, আল আমিন, আরমানুল হক, শাহ আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর