শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে মিলে-মিশে কাজ করবো- রশীদুজ্জামান এমপি

রিপোর্টারের নাম / ১৯৬ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জানুয়ারি ১৬, ২০২৪, ৮:০৩ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ), খুলনা প্রতিনিধি।

 

খুলনা-৬ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান এমপি বলেছেন, সরকারের ভিশন বঙ্গবন্ধুর স্বপ্ন ক্ষুধা-দারিদ্র ও দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশে গড়তে সকলের দায়িত্ব নিয়ে এক সাথে কাজ করার অনুরোধ করেছেন।
শপথ গ্রহনের পর মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদস্থ বঙ্গবন্ধু’র ম্যুরালে মাল্যদান করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে প্রথম সরকারী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন। সরকারী কর্মকর্তাদের নিজ-নিজ দায়িত্বে র্নিভয়ে কাজ করার নির্দেশনা দিয়ে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে আরোও বলেন, আ’লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্বাচনী ইস্তেহার সকলের দিক নির্দেশক। সেই লক্ষ্যে আমরা যাত্রা শুরু করেছি। নির্বাচনে পক্ষ -বিপক্ষ দুটি পক্ষ থাকে। এখন যে পক্ষ আমার সাথে, আগামীতে সে বিপক্ষে যেতে পারে আবার যে বিপক্ষে ছিল সেওতো পক্ষে আসতে পারে এটা স্বাভাবিক নিয়ম। সবকিছু মিলে সকলে পাইকগাছা-কয়রার উন্নয়নে ভুমিকা রেখে দেশকে এগিয়ে নিয়ে যাবার আহবান জানান তিনি।
উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’।
মতবিনিময় সভার শুরুতে সরকারী কর্মকর্তাগন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন নব-নির্বাচিত সংসদ সদস্যকে পুষ্পমাল্য অর্পণ করে বরণ করে নেন।
এ সময় বক্তব্য রাখেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহদৎ হোসেন বাচ্চু, ওসি মোঃ ওবায়দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু ও লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আঃ মান্নান গাজী , কওসার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, কাজল কান্তি বিশ্বাস, আরিফুজ্জামান তুহিন, জিএম আঃ ছালাম কেরু, শেখ জিয়াদুল ইসলাম, শাহাজাদা মোঃ আবু ইলিয়াস সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগনের মধ্যে পবিত্র কুমার দাশ, সিদ্দিকুর রহমান তালুকদার, দেবাশীষ দাশ, ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, বিদ্যুৎ রঞ্জন সাহা, ইমরুল কায়েস, মৃদুল কান্তি দাশ, জয়ন্ত কুমার ঘোষ, বিপ্লব কুমার, মোঃ ঈমান উদ্দীন, পারভিন আক্তার, আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, রেশমা আক্তার, বাবলুর রহমান সহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর