বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

সাঁওতালদের জমিতে ইপিজেড নির্মাণ বন্ধ করার দাবি:সুলতানা কামাল

রিপোর্টারের নাম / ৯৮ টাইম ভিউ
আপডেট : সোমবার, জানুয়ারি ২৯, ২০২৪, ৯:৫৭ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর,রংপুর অফিস:

 

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে বাগদাফার্মের জমিতে ইপিজেড নির্মাণ বন্ধ করার দাবি জানিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, নিরীহ সাঁওতালদের জমিতে হাত দেয়া যাবে না। তিনি সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে বাগদাফার্মের কাটামোড় এলাকায় সাঁওতালদের এক বিশাল সমাবেশে এ কথা বলেন।তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্ব জাতি-বর্ণ নির্বিশেষে সকলের মানবাধিকার রক্ষা করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য সমতলের ‘আদিবাসীদের’ মানবাধিকার রক্ষায় রাষ্ট্র পুরোপুরি ব্যর্থ হয়েছে। এ মানবাধিকার কর্মী নিহত তিন সাঁওতাল- শ্যামল হেমরম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডুর হত্যার ন্যায় বিচার দাবি করেন। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, এএলআরডি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, জনউদ্যোগ, সামাজিক সংগ্রাম পরিষদ এই সমাবেশের আয়োজন করে।সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাসকের সভাপতিত্বে সাঁওতাল সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপদেষ্টা কাজল দেবনাথ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস,আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সুপ্রিম কোর্টের আইনজীবী রফিক আহম্মেদ সিরাজী, নাগরিক সংগঠন জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিচিত্রা কিরকি, আদিবাসী-বাঙালি সংহতি পষিদের সদর উপজেলা শাখার আহ্বায়ক গোলাম রব্বানী মুসা, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবীর তনু, আদিবাসী নেতা প্রিসিলা মুরমু, গৌড়চন্দ্র পাহাড়ী প্রমুখ।সুলতানা কামাল আরও বলেন, ক্ষমতা পেতে এবং ক্ষমতায় টিকে থাকতে সরকার মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও তারা সেই চেতনার বাইরে গিয়ে সাঁওতাল হত্যাকারীদের সাথে আপোশের নীতি অনুসরণ করছে। এই সাঁওতালরা দেশের স্বাধীনতা রক্ষায় বাঙালিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো।এর আগে মাদারপুর ও জয়পুর সাঁওতাল পল্লী থেকে তীর-ধনুক, বাদ্যযন্ত্র, ব্যানার ও বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত ফেস্টুন নিয়ে একটি মিছিল গোবিন্দগঞ্জ— আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। সমাবেশের শুরুতে নিহতদের প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। এরপর সাঁওতালদের প্রতিবাদী সংগীত ও নাচ পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর