শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান, উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু সুবর্ণচরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু গাজীপুরে ভূমি সেবা মানোন্নয়নে ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি শ্রীপুরে শালবনের ভেতর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গাইবান্ধায় অ্যাডভোকেসি সভা সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত  ভেড়ামারায় পুকুর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার শ্রীপুরে, হাজ্বী হাছেন আলী এতিমখানার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিককে লাঞ্ছিত করা সেই ভূমি কর্মকর্তার বদলি

রিপোর্টারের নাম / ২৩৮ টাইম ভিউ
আপডেট : সোমবার, জানুয়ারি ৩০, ২০২৩, ৩:০৮ পূর্বাহ্ণ

মোঃ মাইনুল ইসলাম জামালপুর প্রতিনিধি:

 

জামালপুরের মেলান্দ‌হে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সাংবাদিককে লাঞ্ছিত করা সেই ভূমি কর্মকর্তা সানাউল ইসলামকে বদলির আদেশ জারি করেছে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়। রবিবার রাতে বদলি সংক্রান্ত এ আদেশ জারি করা হয়।

 

মেলান্দহ উপজেলা চরবানি পাকুরিয়া ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সানাউল ইসলামকে বদলি করা হয়েছে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়ন ভূমি অফিসে।

 

 

জেলা প্রশাসক শ্রাবস্তী রায় স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, জনস্বার্থে ও প্রশাসনিক কাজের সুবিধার্থে জামালপুর জেলার রাজস্ব বিভাগে কর্মরত নিম্নবর্ণিত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাদেরকে তাদের নামের পার্শ্বে বর্ণিত অফিসসমূহে বদলি করা হলো।

 

বর্ণিত কর্মচারীরা আগামী ২ ফেব্রুয়ারি তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২ ফেব্রুয়ারি তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

 

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি চরবানি পাকুরিয়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সানাউল ইসলামের বিরুদ্ধে ঘুষ নেওয়া, দুর্নীতি ও ভূমিসেবা গ্রহিতাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে সাংবাদিক বক্তব্য জানতে গেলে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর