শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা মামলায় আটক ১ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি  ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেলেন, শেখ মোঃ হুমায়ুন কবির

রিপোর্টারের নাম / ১৮৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, মার্চ ১৩, ২০২৪, ৬:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক।

 

মানবিক সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি) কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র সিনিয়র স্টাফ রিপোর্টার, অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আমাদের দর্পণ এর নির্বাহী সম্পাদক, শেখ মোঃ হুমায়ুন কবির।

গত (৮’ই মার্চ ২০২৪ ইং) শুক্রবার বিকেল ৩: ০০ ঘটিকায় রাজধানীর মিরপুর বিশ্ব বিদ্যালয় কলেজ হলরুমে, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র ২১’তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমান এর সভাপতিত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের ভূমিকা এবং গণমাধ্যম কর্মীদের করণীয়, শীর্ষক আলোচনা সভা, গুণিজন সন্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি) কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র প্রধান উপদেষ্টা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন (এমপি)

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি’র কমিটি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটি’র সভাপতি, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন উর রশীদ (সিআইপি)।

এসময় অনুষ্ঠানের উদ্বোধক উপস্থিত, বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটি’র সভাপতি, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন উর রশীদ (সিআইপি), বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি) বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি) কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র সিনিয়র স্টাফ রিপোর্টার, অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আমাদের দর্পণ এর নির্বাহী সম্পাদক, শেখ মোঃ হুমায়ুন কবির’কে নিজ হাতে সম্মাননা স্মারক প্রদান করেন।

এ বিষয়ে সাংবাদিক শেখ মোঃ হুমায়ুন কবির এর সাথে গণমাধ্যম কর্মীরা যোগাযোগ করলে তিনি অনুভূতি ব্যক্ত করে বলেন, দীর্ঘদিন যাবত সাংবাদিকতা করি ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বি,সি,পি,সি) কেন্দ্রীয় কমিটি,র দপ্তর সম্পাদক, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র সিনিয়র স্টাফ রিপোর্টার, অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আমাদের দর্পণ এর নির্বাহী সম্পাদক, হওয়ার কারণে বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রান্তে মিথ্যের আরাল থেকে সত্যটা খুজে বের করে সংবাদপত্রের মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করি, এবং কোনো সহকর্মী হামলা মামলার স্বীকার হলে সংগঠনের পক্ষ থেকে তার পাশে দাঁড়ানো ও সামর্থ্য অনুযায়ী সার্বিক সহোযোগিতা করার চেষ্টা করি।

সাংবাদিকতা আমার পেশা নয় এটা আমার নেশা, এই নেশা থেকেই আমি সমাজের অবহেলিত নির্যাতিত নিপিড়ীত মানুষের কথা সংবাদপত্রে লিখি ও সাধ্যমত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।

সমাজের প্রতি অঙ্গীকারবদ্ধ থেকে সমাজের জন্য কাজ করা আমার সাংবাদিকতার অন্যতম লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণে চেষ্টা করেছি সততা আদর্শ ও ন্যায়ের পক্ষে কলম চালিয়ে। আজ তার মুল্যায়ন পেলাম, এতে আমি অনেক আনন্দিত।

আমাকে সম্মাননা স্মারক প্রদান করার জন্য আমার প্রিয় মাতৃজগত পরিবারের সম্মানিত অভিভাবক মানবতার ফেরিওয়ালা শ্রদ্ধেয় জনাব খান সেলিম রহমান স্যার ও পত্রিকা প্রকাশের সাথে সংযুক্ত সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর