বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভেড়ামারায় পরিবারভিত্তিক ঋণের চেক বিতরণ আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’ কয়রায় কৃষকের মুখে হাসি,পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু   কয়রায় কারিতাসের অর্ধ বার্ষিকী সমন্বয় সভা শ্রীপুরে নেসলে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ কুয়াকাটা পৌরসভায় মশক নিধন কার্যক্রম শুরু শ্রীপুরে রমজানের পথচারীদের মুখে হাসি ফোটাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর মিঞা ভাই কলাপাড়া–রাঙ্গাবালীর উন্নয়নে নতুন প্রত্যাশা: প্রতিমন্ত্রী মীর শাহ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমপি এবিএম মোশারফ হোসেন কলাপাড়ার ধুলাসার ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশ নিয়োগে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল ভেড়ামারায় কৃষি ও সরকারি জমির মাটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনে রাতে অবাধে কাটা হচ্ছে মাটি 

সাংবাদিকতা হোক দেশের স্বার্থে : পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিলে জেলা আহ্বায়ক মন্টু 

রিপোর্টারের নাম / ১০৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, মার্চ ১৯, ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

 

খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে (আল-মদিনা মার্কেট চত্ত্বরে) প্রধান অতিথি হিসেবে বক্তব্যে (ভার্চুয়াল) জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেন, সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা দেশ ও জাতির জন্য শান্তি ও কল্যাণ বয়ে আসবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের কল্যাণে কাজ করেছেন। এ সময় তিনি আরো বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য দ্রুত নির্বাচন দিতে হবে। পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের সঞ্চালনায় ও সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজানের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ বলেন, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা নিরপেক্ষতার সঙ্গে সাংবাদিকতার চর্চা করছেন। যা পাইকগাছা উপজেলাসহ দেশবাসীর কাছে সঠিক সংবাদ পৌঁছে যাচ্ছে। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, জামায়াতের পৌর আমীর ডাঃ আসাদুল হক, নায়েবে আমীর সম আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সদস্য সচিব সেলিম রেজা লাকি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শেখ গোলাম কিবরিয়া রিপন, মৎস্য আড়তদারী সমবায় সমিতির সভাপতি আব্দুল জব্বার, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জিএম রহমত আলী, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সুমন আহমেদ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন,পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউদ্দিন নায়েব, কোষাধ্যক্ষ মোঃ ফিরোজ আহমেদ, দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহিদ, নির্বাহী সদস্য হাফিজুর রহমান রিন্টু, মোঃ জহুরুল হক। সদস্য রাবিদ মাহমুদ চঞ্চল, আক্তারুজ্জামান লিটন, জাহাঙ্গীর আলম মুকুল, আনায়ারুল ইসলাম, মোঃ মাজহারুল ইসলাম মিথুন, কাজী সোহাগ, মোঃ শফিয়ার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর