রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মোংলায় মানববন্ধন ও বিক্ষোভ

রিপোর্টারের নাম / ১০৯ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪, ৮:১৬ অপরাহ্ণ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

 

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মোংলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় মোংলা পৌর মার্কেটের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বক্তরা বলেন, সাংবাদিকরা নানাক্ষেত্রে আজ নির্যাতিত। তারা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছে। চলচ্চিত্রে যারা অভিনয় করে তাদেরকে আমরা সম্মান করি। কিন্তু তারা যখন মাস্তানের ভূমিকায় অবতীর্ণ হন, তখন তারা সমাজে কী বার্তা দেন?

 

মানববন্ধনে বক্তরা অবিলম্বে এ ঘটনার বিচার দাবি করে ঘটনার সঙ্গে জড়িত অভিনেতা জয় চৌধুরী, শিবা শানু ও আলেকজান্ডার বো-কে সমিতি থেকে সদস্যপদ বাতিলসহ অন্যান্য শাস্তি নেওয়ার দাবি করেন বক্তারা। মানববন্ধন শেষে একটি মৌন মিছিল বের করে সংবাদকর্মীরা।

 

সাংবাদিক আলী আজীম’র সঞ্চালনায় ও সাংবাদিক কামরুজ্জামান জসিম’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাভিশন টিভির মোংলা প্রতিনিধি জসিম উদ্দিন, এনটিভির বিশেষ প্রতিনিধি আবু হুসাইন সুমন, একাত্তর টিভির এনামুল হক, দৈনিক জনবাণী’র মোঃ বায়জিদ হোসেন, ভোরের ডাক’র হাছিব সরদার, খুলনা গেজেটের বি এম ওয়াসিম আরমান, গণকন্ঠের এম ইদ্রিস ইমন, আমার সংবাদের হাফিজুর রহমান, প্রতিদিনের কাগজের এম এইচ শান্ত, স্পন্দনের এরশাদ হোসেন রনি, নাগরিক ভাবনার রুবেল খাঁন, যুবনেতা আবুল কাশেম প্রমুখ।

 

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ শেষে কয়েকজন শিল্পীর নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা চালায় এফডিসির কর্মীরা। এ ঘটনায় সাংবাদিক, ক্যামেরাপারসন, ইউটিউবারসহ ২০ জনের মতো আহত হন। এদের মধ্যে চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর