রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড আয়োজিত ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা ভেড়ামারায় সেনা অভিযানে পিস্তল উদ্ধার বগুড়ার শেরপুরে’সমৃদ্ধ শেরপুর-ধুনট’ এর আয়োজনে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী পাইকগাছায় তিন সহস্রাধিক দুস্থকে কম্বল দিলেন বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন          বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাংবাদিকদের সংগঠন রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাজু, সম্পাদক মাজহার

রিপোর্টারের নাম / ২৬৪ টাইম ভিউ
আপডেট : রবিবার, নভেম্বর ১২, ২০২৩, ৮:৫৪ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি:

 

প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন রংপুর রিপোর্টার্স ক্লাবের ২০২৩-২৫ মেয়াদে ইনডিপেনডেন্ট টেলিভিশন ও কালের কণ্ঠের রংপুর ব্যুরো প্রধান নজরুল ইসলাম রাজু সভাপতি এবং যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট সরকার মাজহারুল মান্নান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার ( ১১ নভেম্বর ২৩) দুপুর ১টায় ক্লাব মিলনায়তনে ( কৈলাশরঞ্জণ শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলা) দ্বি-বার্ষিক সাধারণ সভায় তারা নির্বাচিত হন।

কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন: সিনিয়র সহ-সভাপতি দৈনিক আখিরার সম্পাদক ও প্রকাশক মাছুদ-উ-রহমান মিলু, সহ-সভাপতি পদে দৈনিক নতুন স্বপ্নের সম্পাদক ও প্রকাশক আব্দুল আজিজ চৌধুরী সাঈদ ও দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা আনছারী, যুগ্ম সাধারণ সম্পাদক নিউজ২৪ ও ডেইলি নিউ এজের ব্যুরো প্রধান এবং সাপ্তাহিক রংপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক রেজাউল করিম মানিক, কোষাধ্যক্ষ এশিয়ান টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান বাদশাহ ওসমানী, সাংগঠনিক সম্পাদক চ্যানেল২৪ এর স্টাফ রিপোর্টার ফকরুল শাহীন, গবেষণা ও তথ্য বিষয়ক সম্পাদক সময় টেলিভিশনের রিপোর্টার রেদওয়ান হিমেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ডেইলি অবজারভারের রংপুর প্রতিনিধি লাবনী ইয়াসমিন লুনী, প্রচার সম্পাদক নাগরিক টিভির রংপুর প্রতিনিধি ফাহাদ হোসেন সাহস, ক্রীড়া সম্পাদক পদে আজকের বিজনেস বাংলাদেশের রংপুর জেলা প্রতিনিধি আনজু মনোয়ারা রেখা মনি নির্বাচিত হন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে মোহনা টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি শফিউল করিম শফিক, বাংলা টিভির রংপুর বিভাগীয় প্রতিনিধি রাফাত হোসেন বাঁধন, দৈনিক খবরপত্রের রংপুর প্রতিনিধি নুর হাসান চান, সোনালী নিউজের রংপুর ব্যুরো প্রধান একেএম সুমন এবং দাবানলের স্টাফ রিপোর্টার মেজবাহুল মোকাররবীন হিমেল নির্বাচিত হন।

দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে উপস্থিত সাধারণ সদস্যদের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে এই কমিটি গঠিত হয়। আগামী ২ বছরের জন্য এই কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর