রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কপিলমুনিতে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা রাজারহাট প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ গাজীপুরে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড  শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান আসন্ন গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় – বিএনপি নেতা রাসেল আহমেদ ভেড়ামারায় ৭০টি মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে গ্রীন টিভির গাজীপুর প্রতিনিধি মোঃ নাসির উদ্দিনের শুভেচ্ছা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী: প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু : প্রফেসর ড. মো: আবু তালেব 

সাংবাদিকদের সম্প্রীতির বন্ধনে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

আজিজুল হক, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি  / ১৫৯ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ

আজিজুল হক, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে সাংবাদিকদের সম্প্রীতি বন্ধন এর মিলন মেলা উপলক্ষে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) উক্ত খেলায় অংশগ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ ও নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট (এন,জি,বি) ক্রিকেট একাদশ।

 

প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয় রহনপুর এ বি স্কুল মাঠে এতে ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়া অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার ম্যাচটি ছিল জাঁকজমকপূর্ণ ও অত্যন্ত উত্তেজনাপূর্ণ, যেখানে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ বনাম এন,জি,বি ক্রিকেট একাদশ একে অপরের মুখোমুখি হয়। চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক একাদশ ৮৬ রান তাড়া করতে নেমে জমজমাট এই খেলায় বিজয়ী হয়ে গৌরব অর্জন করে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ।

 

প্রথমে এন,জি,বি টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দলীয় অধিনায়ক নিশান বাবু। নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৮৫ রান করতে সক্ষম হয় স্বাগতিকরা। এনজিবির পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন মনোয়ার হোসেন। এবং এনজিবির বিপক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক একাদশের দলীয় অধিনায়ক জোহুরুল ইসলাম।

 

এ সময় বক্তব্যে রাখেন দুই দলের অধিনায়ক, তাদের বক্তব্যে তারা বলেন, এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।”

 

খেলা শেষে স্থানীয় জনগণের মাঝে আনন্দ-উল্লাসের ঢেউ বয়ে যায় এবং এই ক্রিকেট বিনোদনকে আনন্দ আরও রঙিন করে তুলেছে বলে মত প্রকাশ করেন দর্শকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর