বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের মতবিনিময় 

রিপোর্টারের নাম / ১০৪ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মে ২, ২০২৪, ৭:২৭ অপরাহ্ণ

অনুপ তালুকদার মধ্যনগর উপজেলা প্রতিনিধি :

 

 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে সুনামগঞ্জের মধ্যনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান।বৃহস্পতিবার (২মে) বিকালে মধ্যনগর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান।

 

এসময় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুর রহমান বলেন,মধ্যনগর একটি নবসৃষ্ট উপজেলা।আমাদের হাওর অধ্যুষিত প্রত্যন্ত অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আন্দোলনের ফসল হিসেবে আমরা উপজেলা পেয়েছি।মধ্যনগর উপজেলা হলেও এখনো আমরা প্রশাসনিক ও অবকাঠামোগত সুবিধা পুরোপুরি নিতে পারছি না।এ উপজেলাটি শিক্ষা,স্বাস্থ্য ও যোগাযোগ ব্যাবস্থার দিকে দেশের অন্যান্য উপজেলার চেয়ে ব্যপকভাবে পিছিয়ে রয়েছে।আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে উপজেলার সর্বস্তরের মানুষের ধারে ধারে যাচ্ছি।সৎ মানুষ হিসেবে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি।আমি চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষা,স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাব। উপজেলাকে মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত স্মার্ট মধ্যনগর গড়াই আমার স্বপ্ন।নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে মিডিয়ার মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি এমএ মান্নান,নির্বাহী সভাপতি আতিকুর রহমান ফারুকী, সাধারণ সম্পাদক অমৃত জ্যোতি রায় সামন্ত,সাংগঠনিক সম্পাদক আল-আমিন সালমান,কোষাধ্যক্ষ সুরঞ্জন সরকার, দপ্তর সম্পাদক আতাউর রহমান, সদস্য অনুপ তালুকদার অভি,বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মঞ্জুরুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল আলম,ইউপি সদস্য ফরিদ মিয়া প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর