রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড আয়োজিত ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা ভেড়ামারায় সেনা অভিযানে পিস্তল উদ্ধার বগুড়ার শেরপুরে’সমৃদ্ধ শেরপুর-ধুনট’ এর আয়োজনে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী পাইকগাছায় তিন সহস্রাধিক দুস্থকে কম্বল দিলেন বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন          বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাংবাদিকের মামলায় ২৪ ঘন্টার মধ্যে রংপুর কর অঞ্চলের প্রধান সহকারী গ্রেফতার

রিপোর্টারের নাম / ১৫৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, এপ্রিল ৫, ২০২৩, ৮:৫০ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর :

 

পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিককে বাধাপ্রদান, হেনস্থার হুকুম দেয়ার ঘটনায় রংপুর কর অঞ্চলের প্রধান অফিস সহকারী মতিয়ার রহমান মিঠুলকে গতকাল মঙ্গলবার রাতে মৌভাষা হাজির বাজারের বাসা থেকে গ্রেফতার করেছে রংপুরের গংগাচড়া মডেল থানা পুলিশ।

 

মামলা সুত্রে জানা যায়, রংপুর কর অঞ্চলের প্রধান অফিস সহকারী মতিয়ার রহমান মিঠুলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানাধরনের অনিয়ম ও দূর্নীতির সাথে জড়িত থাকার প্রেক্ষিতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য মিঠুলের গ্রামে যান অবজারভারের রংপুর প্রতিনিধি লাবনী ইয়াসমিন। তথ্য সংগ্রহের একসময়ে মিঠুলের বাড়ির সদর দরজায় লাগানো কর অঞ্চলের নেমপ্লেটের ছবি দেখলে তিনি ছবি তোলেন। এরই মধ্যে খবর চলে যায় অফিসে কর্মরত মিঠুলের কাছে। তথ্য সংগ্রহের পর ফেরার পথে মর্ণেয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য আলমগীর হোসেন মিঠুলের হুকুমে সাংবাদিক লাবনীকে রাস্তায় আটকে নানা অশালীন ভাষায় গালিগালাজ করা শুরু করেন। মিঠুলের বাড়ির ছবি মুছে তারপর সাংবাদিককে ছাড়া হবে বলে প্রায় ৬০-৭০ জন তাকে ঘিরে ফেলে এবং জীবন নাশের হুমকি দেন। সেখানে প্রায় একঘন্টা অবরুদ্ধ থাকার পর গংগাচড়া পুলিশের পাঠানো প্রতিনিধি, স্থানীয় ব্যাক্তিবর্গ ও সাংবাদিকগন এসে তাকে উদ্ধার করেন।

 

এনিয়ে গংগাচড়া থানায় একটি মামলা করেন সাংবাদিক লাবনী ইয়াসমিন । থানায় মামলা দিয়ে গংগাচড়া উপজেলার সাংবাদিকদের দেয়া ২৪ ঘন্টার আল্টিমেটামে গংগাচড়া পুলিশের একটি চৌকস দল মামলার ২ নং আসামী মিঠুলকে বাড়ি থেকে গ্রেফতার করেন।

 

এবিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন জানান, আটক মিঠুলকে জিজ্ঞাসাবাদ শেষে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর