রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড আয়োজিত ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা ভেড়ামারায় সেনা অভিযানে পিস্তল উদ্ধার বগুড়ার শেরপুরে’সমৃদ্ধ শেরপুর-ধুনট’ এর আয়োজনে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী পাইকগাছায় তিন সহস্রাধিক দুস্থকে কম্বল দিলেন বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন          বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাংবাদিক ও সাংস্কৃতিককর্মী ময়নুল লাঞ্ছিত, জীবননাশের হুমকি প্রদান

মোঃ শিমুল মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি  / ৮৬ টাইম ভিউ
আপডেট : রবিবার, জুন ২২, ২০২৫, ৫:১১ অপরাহ্ণ

মোঃ শিমুল মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি

সাংবাদিক ও সংস্কৃতিকর্মী ময়নুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তাকে জীবননাশের হুমকি দিয়েছে ফুল মিয়া নামের এক দুর্বৃত্ত। ওই ফুল মিয়া গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছোট ভাই।লাঞ্ছনার শিকার ময়নুল ইসলাম দৈনিক ঘাঘট ও সাপ্তাহিক চলমান জবাব এর সাংবাদিক। সাংবাদিকতা ও সংস্কৃতি সেবার পাশাপাশি তিনি সামাজিক অসঙ্গতি ও অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময়ই সোচ্চার থাকেন। তার বাড়ি লক্ষ্মীপুর ইউনিয়নের মৌজা মালিবাড়ি গ্রামে।
তিনি নিউজ সংক্রান্ত বিষয়ে লক্ষ্মীপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কাজী মওলানা হাফিজুর রহমানের সাথে শনিবার রাত ৯টার দিকে মোবাইল ফোনে কথা বলেন। কাজী জানান যে, তার দায়িত্বে আছেন লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ভাই ফুলমিয়া। তারপরই ফুলমিয়া ০১৯৮৯-৭৫৮৪৯২ নম্বর থেকে ময়নুল ইসলামের ০১৭৪৪-৭৫৮৫৩৫ নম্বরে অকথ্য ভাষায় গালিগালাজ ও তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। ফুল মিয়া আরও বলে যে, আর কোনো কথা হবে না, কোনো কিছু জানতে হলে আমার কাছ থেকেই জানতে হবে এবং আমি (ফুলমিয়া) এখানকার মুল ব্যক্তি সব বিষয়ে আমার কাছ থেকেই পরামর্শ নিতে হবে। শুধু তাইনয়, রাত ১১টার দিকে লক্ষ্মীপুর বাজারের মসজিদ সংলগ্ন সড়কে বাড়ি যাওয়ার পথে সাংবাদিক ময়নুল ইসলামের পথরোধ করে ফুলমিয়া তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে প্রকাশ্যে জীবননাশের হুমকি দেয়।

 

এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় ময়নুল ইসলাম লিখিত অভিযোগ করেছেন। ঘটনা তদন্তের জন্য এস আই আনিছুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।এদিকে, সাংবাদিক ময়নুল ইসলাম লাঞ্ছিত হওয়ায় গাইবান্ধার সাংবাদিক ও সাংস্কৃতিককর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে দায়ী ফুল মিয়ার বিচার দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর