শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ধনবাড়ীতে প্রতিবাদ ও শোক সভা

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি  / ৬০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫, ৯:২২ পূর্বাহ্ণ

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি 

 

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করার প্রতিবাদে ও টাঙ্গাইলের এটিএন বাংলার ক্যামেরাম্যান সুজনকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবে প্রতিবাদ ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (১১ আগস্ট) বিকেল ৫ টায় ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের আয়োজনে মধুপুর প্রেসক্লাব, ঘাটাইল প্রেসক্লাব, গোপালপুর প্রেসক্লাব, ধনবাড়ী-মধুপুর প্রেসক্লাব এবং ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন । ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান)-এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মধুপুর প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক মেজবাহ উদ্দিন আহমেদ ।

প্রতিবাদ ও শোক সভায় সম্মানিত আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান ফজলুর রহমান,সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,দপ্তর সম্পাদক রফিক হাসান, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন,কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চক্রবর্তী,

বিএমজিটিএ-এর টাঙ্গাইল জেলা সভাপতি কে.এম শামীম,মধুপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আনছার আলী,যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ নাজিবুল বাশার, কোষাধ্যক্ষ মোঃ লিয়াকত হোসেন জনী,ধনবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, কার্যকরী সদস্য মোঃ পলাশ ইসলাম, ধনবাড়ী-মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন,প্রচার সম্পাদক মোঃ জাহিদ সরকার,এশিয়ান টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি আব্দুল লতিফ,টাঙ্গাইলের “সময়ের সাহিত্যকণ্ঠ”-এর সদস্য সজীব আনোয়ার, এসময় আরও উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মোখলেছুর রহমান.শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক রুবেল আহমেদ,কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সদস্য রাকিব হাসান,মো:আবদুল্লাহ সহ টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাঁদাবাজ সন্ত্রাসীরা যেভাবে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে,সেটি দেশের সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ভয়ঙ্কর বার্তা । সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সঙ্গে টাঙ্গাইলের এটিএন বাংলার ক্যামেরাম্যান সুজনের উপর হামলা ও সারা দেশের বিভিন্ন স্থানে যেভাবে সাংবাদিকদের ওপর হামলার করা হচ্ছে তা বন্ধ করতে হবে । বক্তব্য শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয় । টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা হতে আগত সাংবাদিক নেতৃবৃন্দের অংশ গ্রহণে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ ও শোক সভাটি সাংবাদিকদের ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর