বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু ভেড়ামারায় হিসনা নদী জুড়ে কচুরিপানা, দখলবাজদের জালে আটকে নদী  সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ: রংপুরে আলী রীয়াজ কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত সাংবাদিক এহতেশামুল হক শাওনের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ব্রির “বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন বৃহস্পতিবার গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী জামাই ও মাছের মেলায় আনন্দ-উৎসব টঙ্গীতে সাংবাদিক হেনস্তা ও পুলিশি কাজে বাধা: অভিযুক্ত সোহেল সিদ্দিকী শ্রীপুরে শ্রেষ্ঠ ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটনকারী অফিসার নির্বাচিত এসআই মতিউর রহমান

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে শ্রীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

রিপোর্টারের নাম / ৩৮৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জুন ২০, ২০২৩, ১০:৪৫ অপরাহ্ণ

মোজাম্মেল সরকার বিশেষ প্রতিনিধিঃ

 

বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এবং ৭১ টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির নিদেশে শ্রীপুর উপজেলা কমিটি আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

মঙ্গলবার (২০শে জুন) সকাল ১০:৩০মিনিটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)শ্রীপুর উপজেলা কমিটির উদ্যোগে জৈনা বাজার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের শ্রীপুর উপজেলা কমিটির সহ- সভাপতি মোঃসিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বাচ্চু’র সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,শ্রীপুর ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন প্রধান, গাজীপুর সদর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিবুল হাসান আহাদ,শ্রীপুর সেন্টার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল পারভেজ,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর শ্রীপুর উপজেলা কমিটির সহ সভাপতি আতিকুর রহমান আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃআব্দুল আজিজ,মহিলা বিষয়ক সম্পাদিকা কনিকা আক্তার, মীম আক্তার,সদস্য নাঈম হাসান, দৈনিক গণজাগরণ পএিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রহিম, দৈনিক বিজনেস বাংলাদেশ পএিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি, মোঃরুমান আহমেদ।

 

 

এ-সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)এর শ্রীপুর উপজেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক এড্যাঃসোহেল প্রধান, অর্থ বিষয়ক সম্পাদক মোজাম্মেল সরকার, সহ প্রচার সম্পাদক ফাহাত হোসেন, সদস্য জান্নাত হোসেন রনি,সদস্য আজাহার সরকার, বাংলা টিভির ভালুকা উপজেলা প্রতিনিধি মোঃখোর্শেদ আলম জীবন,দৈনিক বাংলাদেশ সমাচার পএিকার ক্রাইম রিপোর্টার রমজান আলী রুবেল,দৈনিক দেশের পএ পএিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেন প্রমুখ।

 

 

এ-সময় বক্তারা বলেন,সাংবাদিক নাদিমকে নৃশংসভাবে হত্যায় সন্ত্রাসীদের মূল হোতা বাবু চেয়ারম্যানসহ জড়িতদের সকলকে অনতিবিলম্ভে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান এবং অবিলম্বে সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধে সাংবাদিক সুরক্ষা আইন প্রয়োগ করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর