বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

সাগর পথে ইতালি যেতে শারিরীক দূর্বলতায় দোয়ারাবাজারের আবু তালহার মূত্যু

রিপোর্টারের নাম / ৩৬৯ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ১২:৫৭ অপরাহ্ণ

সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):

 

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের জলসী গ্রামের মাষ্টার খলিলুর রহমান’র ছেলে আবু তালহা পৌঁছেছেন ঠিকই স্বপ্নের দেশ ইতালিতে।তবে সেটি জীবিত অবস্থায় নয়,ভাগ্য নিয়েছে তার মৃত্যু দেহ। ইতালির স্বপ্ন তার নিমিষেই ধূলিসাৎ হয়ে গেলো। পরিবারে এখন আহাজারি আর কান্নার ডল নেমেছে। এলাকায় জুড়ে নেমেছে শোকের ছায়া।

 

স্বপ্নবাজ যুবক আবু তালহা নৌ-পথে লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় সাগরে মৃত্যু বরণ করেন (২১ ফেব্রুয়ারি)মঙ্গলবার।মৃত্যুর দু’দিন পর বৃহস্পতিবার দুপুরে ইতালির বর্ডার এলাকায় একটি সেভ রুমে আবু তালহার মৃত দেহ পৌঁছার পর তার আত্মীয় স্বজনদের বিষয়টি জানানো হয়।

 

তিনি সৎপুর কামিল মাদ্রাসার অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।কিছুদিন আগে ইতালি যাওয়ার উদ্দেশ্যে লিবিয়াতে পৌঁছান আবু তালহা।লিবিয়া থেকে সাগর পথে নৌ-যোগে ইতালি যাওয়ার সময় শারিরীক দূর্বল অবস্থায় ২১ ফেব্রুয়ারি মঙ্গলবারের দিকে নৌকাতেই মৃত্যু হয় আবু তালহার।

 

মৃত্যুর দু’দিন পর বৃহস্পতিবার বিকেলে মৃত্যু সংবাদটি গ্রামের বাড়িতে পৌঁছার পর এলাকা জুড়ে নেমেছে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণার শোকের ছায়া। শোকে মুহ্যমান হয়ে পড়েন দোয়ারাবাজার তথা সুনামগঞ্জ জেলার সামাজিক ও মানবিক অঙ্গন।

 

আবু তালহার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার খালাতো ভাই হাফিজ হাবিবুর রহমান। তিনি জানান,লিবিয়া থেকে নৌ-পথে ইতালি যাওয়ার সময় গত মঙ্গলবার মৃত্যু হয় আবু তালহার। ঘটনার দু’দিন পর গতকাল বৃহস্পতিবার তার মৃত দেহ ইতালি পৌঁছার পর খবর পায় পরিবার।

 

এ দিকে,আবু তালহার মৃত্যুর খবরে শোকের ছায়ায় সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। হাজারো মানুষের হৃদয় বিদারক ফেইবুক পোষ্টে যে কেউর হৃদয় ভেঙ্গে পরার মতো৷ এ যেনো এক স্বপ্নবাজ যুবকের বিদায় যা মেনে নেওয়ার মতো নয়, তবুও মেনে নিতে হচ্ছে প্রকৃতির খেলায়। আবু তালহা সুনামগঞ্জ জেলার বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সাথে জড়িত থেকে মানব সেবায় অতুলনীয় অবদান রেখে গেছে।মানবিক ও সামাজিক অঙ্গনে তার সময় দান চিরদিন তার সহপাঠীদের পীড়া দিবে। তার মৃত্যুতে এলাকা জুড়ে নেমেছে শোকের ছোয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর