বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

সাদপন্থীদের শীর্ষ নেতা জিয়া বিন কাসেম গ্রেপ্তার

রিপোর্টারের নাম / ১০৬ টাইম ভিউ
আপডেট : শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪, ৫:৩১ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

 

টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে তিন মুসল্লি নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামী সাদপন্থীদের শীর্ষ নেতা জিয়া বিন কাসেম গ্রেপ্তার হয়েছেন। তার বাড়ি ঢাকা জেলার সাভার উপজেলায়।

 

শনিবার(২৮ ডিসেম্বর) জিএমপির দক্ষিণ বিভাগের উপকমিশনার (অপরাধ) এন এম নাসিরুদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার ভোরে চট্রগ্রামের ডাবল মুরিং থানা পুলিশ জিয়া বিন কাসেম গ্রেপ্তার হয়েছেন। তাকে টঙ্গীতে আনা হচ্ছে। তিনি হত্যা মামলার ৬ নম্বর আসামী।

 

তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাদপন্থী কর্তৃক টঙ্গী হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়া বিন কাসিম চট্টগ্রাম ডবলমুরিং থানায় আজ সকালে এরেস্ট হয়েছেন৷ বর্তমানে তাকে পুলিশের গাড়িতে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে আসা হচ্ছে৷

 

গত ১৮ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে দুই গ্রেুপের দ্বন্দ্বে তিন মুসল্লি নিহত ও শতাধিক মুসল্লি আহত হয়। এই ঘটনায় শুরায়ে নেজামের (জুবায়ের পন্থী) পক্ষ থেকে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। গ্রেপ্তার জিয়া বিন কাসেম এজাহারভুক্ত ৬ নম্বর আসামী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর