শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ

সাদুল্লাপুরে পুকুরে মিলল অজ্ঞাত যুবকের বিবস্ত্র মরদেহ, মেলেনি পরিচয়

গাইবান্ধা প্রতিনিধি মোঃ শিমুল মিয়া  / ১৩৪ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫, ১০:২৫ অপরাহ্ণ

গাইবান্ধা: সাদুল্লাপুর প্রতিনিধি মোঃ শিমুল মিয়া

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান ও বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নামাপাড়া (কলেজের দক্ষিণে) এলাকার আবু সাঈদ মিয়ার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, বিকেলে হঠাৎ করে পুকুরের পানিতে এক অপরিচিত ব্যক্তির বিবস্ত্র লাশ ভাসতে দেখা যায়। লাশের পিঠে মাটি লেগে ছিল। এ পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফর বলেন, ‘পুকুরে একটি ভাসমান লাশের খবর পেয়েছি। বিষয়টি সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছে।’

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর