সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী

সাদুল্লাপুরে হি’ন্দু সম্প্র’দায়ের পরিবারের সম্পত্তি জো’রপূর্বক দখল করার প্র’তিবাদে সংবাদ সম্মেলন

গাইবান্ধা প্রতিনিধি মোঃ শিমুল মিয়া  / ৬৫ টাইম ভিউ
আপডেট : শনিবার, অক্টোবর ১৮, ২০২৫, ৮:৩৪ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি মোঃ শিমুল মিয়া 

 

গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামে সং’খ্যা’লঘু হি’ন্দু স’ম্প্রদায়ের পরিবারের সম্পত্তি জো’রপূর্বক দ’খল করার প্র’তিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

 

আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে গাইবান্ধা কাচারী বাজার প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য রাখেন, নিখিল কুমার চৌধুরী ।

 

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তাদের পৈত্রিক সুত্রে পাওয়া ৫ একর ৭২ শতক জমির মধ্যে ৪ একর ৪৬ শতক জমির ভুয়া দলিল তৈরি করে জোর পুর্বক দখল করেছে স্থানীয় মতিয়ার, মুকছুদার, মোকলেছ, মুসা সহ তাদের লোকজন। সেই সাথে জমিতে থাকা ১০০ টি কলাগাছ, ৬০-৭০ টি বাঁশ, ৫০-৬০ টি লেবু গাছ কেটে নিয়ে যায়। বাধা দিতে গেলেই তাদের বাড়ি ঘরে হামলা, অগ্নি সংযোগ, লুটপাট করা সহ হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

 

সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করেন, বিষয়টি সাদুল্যাপুর থানা, উপজেলা নির্বাহী অফিসার সহ প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ দায়ের করলে কোন প্রতিকার পান নি।

 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অতিদ্রুত প্রতিপক্ষের জবরদখল করা জমিগুলো ফেরত পাওয়া সহ প্রশাসনের কাছে তাদের নিরাপত্তার জোর দাবি জানান।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী নিখিল কুমার চৌধুরী স্ত্রী তমা রানী, অর্পন চৌধুরী, ভাই উৎপল কুমার চৌধুরী, স্ত্রী শ্যামলী রানী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর