বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

সাপাহারে আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিপোর্টারের নাম / ২৪১ টাইম ভিউ
আপডেট : শনিবার, নভেম্বর ১১, ২০২৩, ৬:৪৬ অপরাহ্ণ

নাজমুল হক সনি সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

 

নওগাঁর সাপাহারে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

 

শনিবার সকাল সাড়ে ৮ টায় উপজেলা যুবলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও, যুবলীগের প্রতিষ্ঠাতা প্রয়াত শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং কেক কর্তনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। বিকাল ৩ টায় সিএনবি ডাকবাংলো হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগ সভাপতি বকুল হোসেন। সভা সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল ফারুক বাবু।

 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোলাইমান আলী লিটন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, সহ-সভাপতি সাজেদুল আলম, যুগ্ম সাধারন সম্পাদক ফজলে রাব্বি ফজলু, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা যুবলীগ সভাপতি নইমুদ্দিন, সদস্য আবু এরফান, পাতাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমূখ।

 

এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুব লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মুক্ত মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর