বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কলাপাড়া–রাঙ্গাবালীর উন্নয়নে নতুন প্রত্যাশা: প্রতিমন্ত্রী মীর শাহ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমপি এবিএম মোশারফ হোসেন কলাপাড়ার ধুলাসার ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশ নিয়োগে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল ভেড়ামারায় কৃষি ও সরকারি জমির মাটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনে রাতে অবাধে কাটা হচ্ছে মাটি  ভেড়ামারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুর প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আকরাম,সম্পাদক কামাল রহমতপুরে আরসিসি সড়কের নির্মাণকাজ পরিদর্শনে কলাপাড়া পৌর প্রশাসক কাউছার হামিদ সুবর্ণচরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C), কক্সবাজার জেলা শাখার উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  তরুণ প্রজন্মের আইডল মাইন উদ্দিন সাকিব, লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী  কয়রায় বজবুজা খালের পুনঃ খনন, আশার আলো দেখছেন কৃষকরা 

সাপাহারে খাড়ি পুনঃ খনন ও চলাচলের রাস্তা করে দেয়ায় প্রশংসায় ভাসছেন ইউপি চেয়ারম্যান

রিপোর্টারের নাম / ৩৩২ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩, ৭:২৮ অপরাহ্ণ

নাজমুল হক সনি, সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ

 

নওগাঁর সাপাহারে খাড়ি পুনঃ খনন ও পাড় দিয়ে চলাচলের রাস্তা করে দেয়ায় প্রশংসায় ভাসছেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। উল্লেখ্য উপজেলার ৫ নং পাতাড়ী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম তার পরিষদ সংলগ্ন রামাশ্রম খাড়ীটি ৩২৪৭ ফুট দৈর্ঘ্য, ৪০ ফুট প্রস্থ্য ও ৬ ফিট গভীরতার পুন খননের কাজ শুরু করেন গত ৬ মার্চ ২০২৩ ইং হতে। এবং খনন কৃত খাড়ীর এক পাশ দিয়ে রামাশ্রম ইটভাটা মেইনরোড ব্রিজ হতে ডুমনী ডাঙ্গা ব্রিজ পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা করে দেয়ায় জনসাধারণের চলাচলের সুবিধা ও বিশাল বড় মাঠ থেকে কৃষকদের ফসল ঘরে তোলার জন্য ব্যাপক সুবিধা হয়েছে। এই ধরনের রাস্তা কোনদিনই কল্পনা করেননি ওই এলাকার কৃষককুল। খাড়ী ও রাস্তা টি পেয়ে এলাকার জনসাধারণ অত্যন্ত খুশি হয়ে চেয়ারম্যানকে নিয়ে প্রশংসা করে বলেন এ আমাদের পরম পাওয়া যা আমরা কোনদিনই কল্পনা করিনি। খাড়ী খননে পাতাড়ী ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে সহযোগীতায় রয়েছে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা(IWRM) প্রকল্প ডাসকো।

 

এ বিষয়ে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এর সাথে কথা হলে তিনি জানান খাড়িতে সুইসগেইট দেয়া হয়েছে যার ফলে পরিমাণ মতো পানি ধারণ ক্ষমতা থাকবে যা দিয়ে হাজারের উপর কৃষক তাদের জমিতে ফসল চাষ করতে পারবেন। এবং ওই ফসল সহজে যাতে যান বহন করে নিজ নিজ বাসায় আনতে পারে সেই লক্ষ্যে এই দুই কিলোমিটার রাস্তার ব্যবস্থা করে দিতে পেয়ে আমিও নিজেকে ধন্য বলে মনে করছি। ইউনিয়ন বাসি আমার সাথে আছে এবং সাথে থেকে শেখ হাসিনার উন্নয়নের অংশ হিসেবে ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করার আশা ব্যক্ত করেন ওই চেয়ারম্যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর