বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু ভেড়ামারায় হিসনা নদী জুড়ে কচুরিপানা, দখলবাজদের জালে আটকে নদী  সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ: রংপুরে আলী রীয়াজ কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত সাংবাদিক এহতেশামুল হক শাওনের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ব্রির “বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন বৃহস্পতিবার গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী জামাই ও মাছের মেলায় আনন্দ-উৎসব টঙ্গীতে সাংবাদিক হেনস্তা ও পুলিশি কাজে বাধা: অভিযুক্ত সোহেল সিদ্দিকী শ্রীপুরে শ্রেষ্ঠ ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটনকারী অফিসার নির্বাচিত এসআই মতিউর রহমান

সাপাহারে জবই বিলের সৌন্দর্য বৃদ্ধিতে গাছের চারা রোপণ করলেন -খাদ্যমন্ত্রী

রিপোর্টারের নাম / ২১২ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, নভেম্বর ৭, ২০২৩, ৭:৪৭ অপরাহ্ণ

নাজমুল হক সনি , সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

 

নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী জবই বিলে বৃক্ষ রোপণ করেছে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

 

সোমবার দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলের রাস্তার ধারে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, বকুল, সোনালু সহ বিভিন্ন শোভাবর্ধক গাছের চারা রোপণ করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

 

জানা যায়, উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলের সৌদর্যবর্ধন, পর্যটকদের ছায়ার ব্যবস্থা ও পরিযায়ী পাখিদের অভয়াশ্রম সৃষ্টির উদ্দেশ্যে ‘শোভিত কানন’ নামে উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচী গ্রহণ করেনন সাপাহার উপজেলা প্রশাসন।

 

সম্প্রতি বিলের ধারে শোভাবর্ধক গাছের চারা রোপণ করে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মওলা। বিলের ধারে এই গাছ বড় হলে নানা রঙের ফুলে ছেয়ে যাবে বিল পাড় যা পর্যটকদের আকৃষ্ট করবে। এ গাছগুলো স্থানীয় ও পরিযায়ী পাখিদের আশ্রয়স্থল হবে। এছাড়া, পর্যটকদের ছায়াও দেবে গাছগুলো বলে জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।

 

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, ইউপি চেয়ায়াম্যানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

এর আগে শিরন্টী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর