সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কপিলমুনিতে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা রাজারহাট প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ গাজীপুরে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড  শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান আসন্ন গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় – বিএনপি নেতা রাসেল আহমেদ ভেড়ামারায় ৭০টি মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে গ্রীন টিভির গাজীপুর প্রতিনিধি মোঃ নাসির উদ্দিনের শুভেচ্ছা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী: প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু : প্রফেসর ড. মো: আবু তালেব 

সাপাহারে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউএনও’র স্কুল ইউনিফর্ম উপহার

রিপোর্টারের নাম / ১৯০ টাইম ভিউ
আপডেট : শনিবার, মার্চ ২৫, ২০২৩, ৫:৩৪ পূর্বাহ্ণ

নাজমুল হক সনি, সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ

 

নওগাঁর সাপাহারে প্রতিবন্ধী বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন স্কুল ইউনিফর্ম উপহার হিসেবে প্রদান করেছে। ২৪ মার্চ শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলা সদরের প্রতিবন্ধী বিদ্যালয়ে উপস্থিত হয়ে নিজ উদ্যোগ ও অর্থায়নে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের উপহার হিসেবে স্কুল ইউনিফর্ম তুলে দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা সাবেক জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী সন্তোষ কুমার, বিদ্যালয় এর সকল শিক্ষক-শিক্ষার্থী। স্কুল ড্রেস (ইউনিফর্ম) পেয়ে বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা আবেগ আপ্লুত ও উল্লাসে মেতে ওঠেন। উল্লেখ্য যে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন সাপাহারে যোগদানের পর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজখবর রাখেন, স্কুল পরিদর্শন পূর্বক গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার প্রদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ, স্কুল ইউনিফর্ম উপহার ও উপজেলার অসহায় গরিব ছাত্রছাত্রীরা বিভিন্ন ভালো কলেজ অথবা মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় সফলতা অর্জন করে অর্থের অভাবে ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা দিয়ে আসছে এই উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার এ ধরনের মহতি কাজের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল।

 

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন বলেন শিক্ষার্থীদের উৎসাহ, লেখাপড়ায় মনোনিবেশ ও শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে আমার সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাহা পরবর্তীতে অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর