বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

সাপাহারে বাক প্রতিবন্ধী স্ত্রীকে খুঁজে না পেয়ে দিশেহারা স্বামী

রিপোর্টারের নাম / ৩৯৬ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩, ১০:২৯ পূর্বাহ্ণ

নাজমুল হক সনি, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

 

নওগাঁর সাপাহার উপজেলা, তিলনা ইউনিয়ন, চাঁচাহার গ্রামের নুরুল ইসলামের বাক প্রতিবন্ধী স্ত্রী আছিয়া বেগম(৪৩) গত ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাপাহার সদরে যাওয়ার পর দুপুর সাড়ে ১২ টার দিকে নিখোঁজ হয়েছে। নিখোঁজের পর দেশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে দিশেহারা পর হয়ে পড়েছে স্বামী নূরুল ইসলাম ও পুত্র রাশিদুল ইসলাম সহ পরিবারের অনেকেই।

জানা যায় পারিবারিক দরকারী কাজে গত বৃহস্পতিবার সাপাহার বাজারে যায় ওই বাকপ্রতিবন্ধী মহিলা তারপর আর বাড়িতে না আসায় আত্মীয়-স্বজন বিভিন্ন এলাকা সহ রাজধানী ঢাকাতে খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন তারপরও সন্ধান না পাওয়া গেলে সাপাহার থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। যার জিডি নং ৭৫৮, ট্র্যাকিং নং UZLPPI তারিখ ১৯/০২/২০২৩।মোবাইল নং ০১৭২৯৯০২৫১৮

থানার ডাইরির বর্ণনা মতে মেয়েটির গায়ের রং ফর্সা উজ্জল, মুখের আকৃতি গোলাকার, উচ্চতা ৫ ফিট ৩ ইঞ্চি, চুল বাদামী, নাক চ্যাপ্টা, চোখ কালো মনি, কান কুলার মত, দাঁত ভাঙ্গা আছে।

এ বিষয়ে ছেলে রাশিদুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান আমার মাকে নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় রয়েছি বাবা খুব অসহায় ও দিশেহারা হয়ে পড়েছে তাই যদি কোন সহৃদয় ব্যক্তি আমার বাক প্রতিবন্ধী মা আছিয়া বেগমকে দেখতে বা সংবাদ পান তাহলে অনুগ্রহপূর্বক মোবাইল নাম্বারে সংবাদ দিলে আমরা চিরকৃতজ্ঞ থাকিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর