মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি শব্দ দূষণের অপরাধে কুড়িগ্রামে ৭ চালকের জরিমানা

সাপাহারে বৃষ্টি কামনায় সালাতুল “ইসতিসকা” আদায়

রিপোর্টারের নাম / ১৬৭ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪, ৭:৩৩ অপরাহ্ণ

নাজমুল হক সনি

 

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ বৃষ্টি কামনায় নওগাঁর সাপাহারে (বিশেষ নামাজ) সালাতুল ইসতিসকা আদায় করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯ টায় সাপাহার সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা মাঠে শত শত ধর্মপ্রাণ মুসল্লিদের অংশ গ্রহণে বিশেষ এ নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত নামাজের জামাতে ইমামতি করেছেন ওই মাদ্রাসার হিফযু বিভাগের পরিচালক ও উক্ত মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোঃ ওমর ফারুক। নামাজ শেষে খুৎবা পাঠ করেন তিনি।

 

খুৎবা শেষে অনাবৃষ্টি এবং তীব্র তাবপ্রবাহ থেকে মুক্তির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রহমত কামনা করে দোয়া করা হয়। এ সময় মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে মোনাজাত করে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।

 

সাপাহার সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোসাদ্দেক হোসেন বলেন, দীর্ষ দিন ধরে অনাবৃষ্টির কারণে মানুষ খুব কষ্টে আছে। সেজন্য আল্লাহ্’র রহমতের বৃষ্টির আশায় সালাতুল ইসতিসকা আদায় শেষে মোনাজাতে দোয়া করে তওবা ও ক্ষমা প্রার্থনা করেছি।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর