বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: শফিকুল ও রফিক সরকারের সংবাদ সম্মেলন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছদ্মবেশে অভিযান অবৈধ স্পিরিট উদ্ধার,গ্রেপ্তার ২ রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ  জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন গণভোটে হ্যাঁ দিলে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না -ফয়েজ আহমদ তৈয়্যব ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক  ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি

সাপাহারে শেখ কামাল আন্তঃ স্কুল-মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন

রিপোর্টারের নাম / ২৯৯ টাইম ভিউ
আপডেট : সোমবার, জানুয়ারি ২৩, ২০২৩, ১:৩৮ অপরাহ্ণ

নাজমুল হক সনি, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহারে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।২৩ জানুয়ারি সোমবার বেলা ১২ টার দিকে সাপাহার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ( আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তি যোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপির অনুমতি ক্রমে শুভ উদ্ধোধন ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

 

দীর্ঘ ৪৮ বছর পর শুরু হলো ‌‘শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালের নামে এ টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, বিআরডিপি কর্মকর্তা আলমগীর হোসেন, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা ক্রীড়া সংস্থা নেতৃবিন্দু সহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা।

 

শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ২৩ জানুয়ারি হতে ২৫ জানুয়ারি শ্রেণীভিত্তিক ২ টি গ্রুপে ৩০টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।‘ক’ গ্রুপ (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর ছাত্র ও ছাত্রী)৪+৪=৮টি ইভেন্টঃ “খ” গ্রুপ (৯ম থেকে ১০ শ্রেণীর ছাত্র ও ছাত্রী) ১১+১১=২২ টি ইভেন্টঃ এতে ১০০মি:, ২০০মি:, ৪০০মি:, ৮০০মি:, ১৫০০মি:, হাইজাম্প, লংজাম্প, ট্রিপুল জাম্প, জ্যাভলিন,শটপুট, ডিসকাস থ্রো ও ৪০০মি: রিলে অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ের সকল স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীরা এই অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর