রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কপিলমুনিতে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা রাজারহাট প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ গাজীপুরে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড  শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান আসন্ন গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় – বিএনপি নেতা রাসেল আহমেদ ভেড়ামারায় ৭০টি মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে গ্রীন টিভির গাজীপুর প্রতিনিধি মোঃ নাসির উদ্দিনের শুভেচ্ছা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী: প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু : প্রফেসর ড. মো: আবু তালেব 

সাপের কামড়ে প্রান গেল ছাত্রীর

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি / ১১৮ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জুন ২৬, ২০২৫, ১১:১১ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

 

যশোরের ঝিকরগাছার বাঁকড়া গ্রামে বিষধর সাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থী সুমাইয়া খাতুন (৯) মারা গেছে। তার মা খাদিজা বেগমও সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে বাঁকড়া দাসপাড়ায় ইমাদুল ইসলামের বাড়িতে মা-মেয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিষধর একটি সাপ তাদের দু’জনকে দংশন করে। তাদের চিৎকার শুনে ইমাদুল ঘুম থেকে উঠে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। এরপর তাদের অবস্থা খারাপ হলে স্থানীয়ভাবে ঝাড়ফুঁকের ব্যবস্থা করা হয়। কিন্তু কোনো উন্নতি না হওয়ায় ভোররাতে যশোর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষণা করেন। বর্তমানে খাদিজা বেগম আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

সুমায়ার দাদা মোসলেম গাইন জানান, রাত একটার কিছু পরে তিনি চিৎকার শুনে অন্য ঘর থেকে এসে দেখেন মা ও মেয়ে সাপে কাটা। বহু সময় ঝাড়ফুঁকের পরও কাজ না হওয়ায় তারা হাসপাতালে যান। বৃহস্পতিবার সকাল দশটার দিকে সুমাইয়া মারা যায়।

এর আগের দিন, মঙ্গলবার সন্ধ্যায় বাঁকড়া ইউনিয়নের বড় খলসি গ্রামে বিষধর সাপে কেটে মারা যান কৃষক মিলন সরদার (৪৫)। তিনি গরু আনতে মাঠে গেলে সাপে কাটে। বাড়ি ফিরে প্রথমে স্থানীয় ওঝার ঝাড়ফুঁক করালেও অবস্থার অবনতি হলে কলারোয়া হাসপাতালে নেওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়।বাঁকড়া ও আশপাশের এলাকায় পরপর কয়েকটি বিষধর সাপের কামড়ের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর