রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

সাপ-বাঘের ভয় দুরে ঠেলে সুন্দরবনে মধু আহরণে যাচ্ছেন কয়রার মৌয়ালরা  

রিপোর্টারের নাম / ১৪৭ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, এপ্রিল ৪, ২০২৩, ২:৩৫ অপরাহ্ণ

মোহাঃ ফরহাদ হোসেন কয়রা(খুলনা) প্রতিনিধিঃ

 

, প্রতিবছরের মতো এবারও মধু সংগ্রহের জন্য ১ এপ্রিল থেকে সুন্দরবনে যেতে পারবেন। তবে সেদিন পূর্ব ও পশ্চিম বন বিভাগের অন্যান্য অঞ্চলের মৌয়ালেরা অনুমতি পেলেও দাপ্তরিক জটিলতার কারণে কয়রার মৌয়ালেরা অনুমতি পাননি। অবশেষে মধু আহরণ মৌসুম শুরু হওয়ার তিন দিন পর আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে কয়রার মৌয়ালেরা সুন্দরবনে প্রবেশের অনুমতি পেয়েছেন।

 

 

 

সুন্দরবন পশ্চিম বন বিভাগের কাশিয়াবাদ ফরেষ্ট স্টেশন থেকে এ বছর মধু আহরণের জন্য অনুমতিপত্র ৫০ টি নৌকার (পাস) দেওয়া হয়। পাস নিয়ে মৌয়ালরা চলে যাবেন সুন্দরবনের বিভিন্ন স্থানে মধু সংগ্রহ করতে।

 

পাথরখালী গ্রামের মৌয়াল শফিকুল ইসলাম খোকন জানান, বর্তমানে সুন্দরবনে বনদস্যু না থাকায় নির্বিঘ্নে মধু আহরণ করা যাবে।

 

 

৪নং কয়রা গ্রামের মৌয়াল শাহাবুদ্দীন বলেন, দীর্ঘ অপেক্ষার পর মধু আহরণের জন্য অনুমতি পেয়েছি। ৬ জনের বহর নিয়ে ১৫ দিনের জন্য বাজার সদয় নিয়ে রওনা হচ্ছি আশাকরি গত বছরের তুলনায় এ বছর মধু বেশি হবে।

 

৬নং কয়রা গ্রামের মৌয়াল আমিরুল ইসলাম যানান, এলাকয় তেমন কোন কাজকর্ম না থাকায় মহাজনদের কাছ থেকে ধার দেনা করে মধু কাটতে যাচ্ছি। মধু না পেলে চালানে মার খাবো ঋনের বোঝা নিয়ে টানতে হবে।

 

এ বিষয়ে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবু নাসের মোহসিন হোসেন বলেন, সুন্দরবনে নির্বিঘ্নে মধু আহরণের জন্য বন বিভাগের টহল জোরদার করা হয়েছে। এছাড়া এবার বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষার জন্য মৌয়ালদের সাবধানে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে।

 

তিনি জানান, এ বছর সুন্দরবনে তিন হাজার কুইন্টাল বা তিন লাখ কেজি মধু ও ৮০০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে খুলনা রেঞ্জের লক্ষ্যমাত্রা এক হাজার ৫০ কুইন্টাল মধু ও ২০০ কুইন্টাল মোম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর