রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

সাভারে অবৈধ ইট ভাটা উচ্ছেদ অভিযান শুরু

রিপোর্টারের নাম / ৩০১ টাইম ভিউ
আপডেট : রবিবার, মার্চ ৫, ২০২৩, ১:৫৯ অপরাহ্ণ

মোঃ নাজমুল হাসান নাজির :

হাইকোর্টের নির্দেশে সাভারে অবৈধ ইট ভাটা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। ৪ মার্চ (শনিবার) বিকেলে সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়নের সালেহপুর দেওয়ানবাড়ি এলাকায় এ অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালা করা হয়েছে। অভিযানের শুরুতে অবৈধ ইট ভাটা চিহ্নিতকরণ শেষে সেগুলো ভেঙে দিয়েছেন আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাছুমা আখতার.আমিনবাজার.ইউনিয়নের.দেওয়ানবাড়ি এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে দীর্ঘ দিন ধরে বায়ু দূষণ করে আবু সাঈদ ব্রিকস এর মালিক আবু সাঈদ ও জাহিদ ইট পুড়িয়ে বাজার জাত করে আসছিলো। পরে শনিবার বিকেলে ওই ইট ভাটায় অভিযান পরিচালনা করে এস্কেভেটর (ভেকু) দিয়ে পুরো ইট ভাটা ভেঙে গুড়িয়ে দেন আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাছুমা আখতার।

 

এ সময় ইট ভাটা ভাঙার পাশাপাশি সেখানে প্রস্তুত করে রাখা কাঁচা ইট ভিজিয়ে ও ভেঙে ফেলা হয়এদিকে নির্বাহী ম্যাজিষ্ট্রের অভিযানের খবর পেয়ে অবৈধ ইট ভাটার মালিক ভাটার গেটে বড় তালা ঝুলিয়ে গা ঢাকা দেয়। পরে তালা ভেঙে সেখানে প্রবেশ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। সরকারী কাজে বাধা প্রদান করায় এলাকাবাসী অবৈধ এই ইট ভাটার মালিকের কঠোর শাস্তি দাবি করেছেন।অভিযানে এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাছুমা আখতার জানান, সাভারে সকল অবৈধ ইট ভাটা ভেঙে দেওয়া হবে এবং অভিযান অব্যাহত থাকবে বলেও বলেন তিনি। অভিযানে সাভার ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর