শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ০৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন জামায়াত মনোনীত প্রার্থীরা  কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন

সাভারে অসহায় নারীর টাকা পরিশোধ না করে জমি লিখে নেয়ার অভিযোগ 

রিপোর্টারের নাম / ২২৯ টাইম ভিউ
আপডেট : শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ৪:২৮ অপরাহ্ণ

নাজমুল হাসান নাজির 

 

অশিক্ষিত অসহায় গার্মেন্স কর্মী পারভিনের শেষ সম্বল থেকে প্রতারক চক্রটি প্রায় ১৩ লাখ টাকা পরিশোধ না করে বায়না দলিলের নামে দলিল লেখকের সহযোগিতায় ২৩ লাখ টাকার সাড়ে ১৮ শতাংশ সম্পত্তি লিখে নেয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে।ভুক্তভোগীর অভিযোগ অনুসন্ধানে জানা যায়, দলিল লেখক, রাজধানীর এক প্রশাসনিক কর্মকর্তাসহ একাধিক ব্যক্তি এই সঙ্ঘবদ্ধ প্রতারক চক্রের সঙ্গে জড়িত রয়েছে।

 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে প্রতারণার শিকার হন গার্মেন্টস কর্মী পারভিন। বুঝতে পেরে বুধবার (১৫ ফেব্রুয়ারি) সাভার সাব-রেজিস্টারকে মৌখিকভাবে অভিযোগ জানালে তিনি সমাধান করার আশ্বাস দেন। এদিকে সাব-রেজিস্টারকে অভিযোগ করায় প্রতারক চক্রটি উল্টো ওই নারীকে মামলা দেওয়াসহ প্রাণ নাশের হুমকি প্রদান করেন।এ ঘটনায় বুধবার রাতেই প্রতারক চক্রের প্রধান লালমনিরহাট জেলার ভোলরচওড়া থানার মনোরম গ্রামের গোলজার হোসেন বসুনিয়ার ছেলে মাহমুদুল হাসান বসুনিয়া, সাভার সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কামাল হোসেন ওরফে ব্যস্ত কামাল (সনদ নং-১৫২) ও আশুলিয়ার আউকপাড়া এলাকার মাসুদ ওরফে মাসুম ছাড়াও ওই চক্রের ৩/৪ জনকে অজ্ঞাত আসামী করে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পারভীন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, সাভার মডেল থানাধীন উত্তর কাউন্দিয়া মৌজার আরএস খতিয়ানের নং -৪৪৯, আরএস দাগের নং -৬৩১০ , বিআরএস খতিয়ানের নং -৭৭৯০, বিআরএস দাগের নং -৪৬০২৫ মধ্যে মোট সম্পত্তির পরিমাণ ১১৩ শতাংশ। এর মধ্যে কর্মজীবনের কষ্টার্জিত অর্থ দিয়ে ১৮.৫০ শতাংশ সম্পত্তি খরিদ সূত্রে মালিক হয়ে ভোগ দখল করে আসছেন পারভীন।

 

স্বামীকে হারিয়ে তিন মেয়ের মধ্যে বড় মেয়ের বিয়ের জন্য তার টাকার প্রয়োজন হলে মালিকানাধীন ১৮.৫০ শতাংশ সম্পত্তির অংশ থেকে ৮.৫০ শতাংশ সম্পত্তি তিনি বিক্রয়ের প্রস্তাব করলে মাহমুদুল হাসান বসুনিয়া পুরো অংশের মূল্য বাবদ ২৩ লাখ টাকা ধরে ১০ লাখ ৫৬ হাজার ৭৫৬ টাকায় নির্ধারণ করে জমি নিতে রাজি হন। কথা অনুযায়ী ৩ লাখ ৫১ হাজার ৭৫৬ টাকা বাকি রেখে ৭ লাখ ৫ হাজার টাকা প্রদান করে উভয় পক্ষের তৃতীয় পক্ষ জমির ব্রোকার মাসুদ ওরফে মাসুমের নামে ২০২২ সনের ২৭ ডিসেম্বর সাভার সাব-রেজিস্ট্রি অফিসে ৮.৫০ শতাংশ সম্পত্তি পাওয়ার অফ অ্যাটর্নি (পিওএ) দলিল করে দেন সম্পত্তির মালিক পারভিন। একই সাথে সাব-কবলা রেজিস্ট্রি দলিল হওয়ার দিন অবশিষ্ট টাকা পরিশোধ করার সিদ্ধান্ত হয়।

 

পরবর্তীতে পুরো ১৮.৫০ শতাংশ সম্পত্তি ক্রয়ের সিদ্ধান্ত নেন মাহমুদুল হাসান বসুনিয়া। বাকি টাকা ৩ লাখ ৫১ হাজার ৭৫৬ টাকার মধ্যে ৩ লাখ টাকা পরিশোধ করে পাওয়ার অব অ্যাটর্নিকৃত ৮.৫০ শতাংশ সম্পত্তি সাব-কবলা রেজিস্ট্রি এবং অবশিষ্ট অংশের ১০ শতাংশ বায়না রেজিস্ট্রি দলিল হওয়ার চুক্তি হয়। কথা অনুযায়ী মঙ্গলবার সকালে পারভিনকে সাভার সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কামাল হোসেন ওরফে ব্যস্ত কামালের কক্ষে ডেকে নিয়ে তার জোকসাজসে পূর্বের বাকি ৩ লাখ টাকা প্রদান করে ৮.৫০ শতাংশ সম্পত্তি মাহমুদুল হাসান বসুনিয়া তার বন্ধুর নামে সাব-কবলা দলিল করে নেন এবং প্রতারণা করে প্রায় ১৩ লাখ টাকা বাকি রেখে পুরো ১৮.৫০ শতাংশ সম্পত্তির মধ্য থেকে ১০ শতাংশ মাহমুদুল হাসান বসুনিয়া নিজের নামে সাব-কবলা দলিলে লিখে নিয়ে পূর্বের চুক্তি স্ট্যাম্প কব্জায় নিয়ে পরবর্তীতে রেজিস্ট্রির সময় বাকি টাকা পরিশোধ করবেন মর্মে পারভিনকে দ্রুত স্থান ত্যাগ করতে বলেন।

 

প্রতারণার বিষয়টি বুঝতে পেরে বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে অফিস চলাকালীন সময় দলিল তল্লাশ কারকদের সহায়তায় জানতে পারেন পুরো সম্পত্তি সাব-কবলা দলিল রেজিস্ট্রি হয়েছে। এ সময় কান্নায় ভেঙে পড়েন পারভিন। পরে বিষয়টি মৌখিকভাবে সাব-রেজিস্টারকে জানালে তিনি সমাধানের আশ্বাস দেন। এরমধ্যে সাব-রেজিস্ট্রি অফিসে পারভীনের অবস্থান টের পেয়ে মাহমুদুল হাসান বসুনিয়া , দলিল লেখক কামাল হোসেন ওরফে ব্যস্ত কামাল সহ তাদের সহযোগী মাসুম ওরফে মাসুদসহ অজ্ঞাত আরও ৩/৪ জন তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে তাড়িয়ে দেন। উপায় না পেয়ে তিনি সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

 

পারভীনের অভিযোগের সত্যতা স্বীকার করে অভিযুক্ত মাহমুদুল হাসান জানান, “তার সাথে ১৮.৩০ শতাংশ সম্পত্তি ২৩ লাখ টাকা দাম ধরা হয়েছিল। তবে ওই দাগের জমি প্রথমে আমাকে অন্যটা দেখানো হয়েছে। যার কারণে আমি নিতে আগ্রহী হই। পরে দেখি একটু পিছনে। এর জন্য আমি তাকে বলে দেই ১০ লাখ টাকার বেশি আমি দিব না। প্রথম ৩ দফায় ৭ লাখ ৫ হাজার টাকা দেই এবং রেজিস্ট্রির দিন ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দলিল লেখকের সামনে ৩ লাখ টাকা দিয়ে এভাবে মোট ১০ লাখ ৫ হাজার টাকা পরিশোধের মাধ্যমে আমার বন্ধুর নামে ৮.৫০ শতাংশ এবং আমার নিজ নামে ১০ শতাংশ জমি লিখে নিয়েছি, পারভিন চাইলে আমার টাকা দিয়ে জমি ফেরত নিতে পারেন।”অন্য এক প্রশ্নে তিনি বলেন, ওখানে আমি ছাড়া অন্য কেউ জমি কিনতেই চাইবে না। তারপরও যদি কেউ কিনতে চায় আমি আমার টাকা ফেরত নিয়ে তার জমি তাকে দিতে রাজি আছি।

 

এ বিষয়ে বুধবার বিকালে একটি বৈঠক হয়েছে। সেখানে উভয় পক্ষের কথা শুনে পারভিনকে আমার প্রস্তাব রেখে ৭ দিনের সময় দিয়েছেন বিচারকরা। সাত দিন পর সে গড়িমসি করলে আমি তার বিরুদ্ধে মামলা করবো।এ ব্যাপারে অভিযুক্ত দলিল লেখক কামাল হোসেন ওরফে ব্যস্ত কামাল বলেন, “আমার কাছে দুইটা দলিল করার চুক্তি করেন মাহমুদুল হাসান বসুনিয়া। এর আগে আমি তাদের ওই সম্পত্তির সাড়ে ৮ শতাংশ জমির পাওয়ার অফ অ্যাটর্নি (পিওএ) দলিল করে দেই।বায়না দলিল নাকি সাব-কবলা দলিল করার কথা.?এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাকে মাহমুদুল হাসান বসুনিয়া পুরো ১৮.৫০ শতাংশ সম্পত্তি সাব-কবলা দলিল করতে বলেছেন তবে আমি পারভিন আক্তারকে জিজ্ঞেস না করেই দলিল লিখে ফেলি। তিনিও আমাকে কিছু জিজ্ঞেস করেননি। দলিল পড়ে শুনিয়েছেন কিনা এমন প্রশ্ন করলে তিনি বলেন, “না ‘আমার এটা ভুল হয


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর