বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু ভেড়ামারায় হিসনা নদী জুড়ে কচুরিপানা, দখলবাজদের জালে আটকে নদী  সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ: রংপুরে আলী রীয়াজ কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত সাংবাদিক এহতেশামুল হক শাওনের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ব্রির “বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন বৃহস্পতিবার গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী জামাই ও মাছের মেলায় আনন্দ-উৎসব টঙ্গীতে সাংবাদিক হেনস্তা ও পুলিশি কাজে বাধা: অভিযুক্ত সোহেল সিদ্দিকী শ্রীপুরে শ্রেষ্ঠ ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটনকারী অফিসার নির্বাচিত এসআই মতিউর রহমান

সাভারে ছিনতাইকারী ছুরিআঘাতে মোঃ সোহেল মিয়া নামে একজন নিহত

রিপোর্টারের নাম / ৩৪৮ টাইম ভিউ
আপডেট : শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ৬:০১ পূর্বাহ্ণ

মোঃ নাজমুল হাসান নাজির :

 

ঢাকার সাাভারে স্ত্রী সন্তানের সামনেই ছুরিআঘাত করে সোহেল মিয়া (২৮) নামের এক যুবক হত্যা করেছে ছিনতাইকারীরা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজালাখ এলাকার রাঙ্গাবন নার্সারীর সামনে এ ঘটনা ঘটে।নিহত সোহেল মিয়া রংপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। তিনি,সাভারের মজিদপুর এলাকায় ভাড়া থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন বলে জানা গেছে।নিহতের স্বজনরা জানায়, সোহেল মিয়া স্ত্রী সন্তান নিয়ে রংপুর থেকে দূরপাল্লার বাসযোগে আজ ভোরে সাভারের রাঙ্গাবন নার্সারীর সামনে এসে নামেন।

 

এসময় ছিনতাইকারীরা সোহেলকে ধরে তার কাছে থানা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় সোহেল বাঁধা দিলে স্ত্রী সন্তানের সামনেই তাকে এলোপাথারী ছুরিকাঘাত করে ছিনতাইতারীরা। এঘটনায় ঘটনাস্থলেই মারা যায় সোহেল।সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সাথে ছিনতাইকারী ঘাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর