বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

সাভারে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টারের নাম / ১৭১ টাইম ভিউ
আপডেট : রবিবার, মার্চ ১৯, ২০২৩, ৫:১১ অপরাহ্ণ

মোঃ নাজমুল হাসান নাজির

 

সাভারের বলিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে (৪১০) বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৯ মার্চ) এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

এর আগে শনিবার (১৮ মার্চ) দিবাগত রাতে সাভার মডেল থানাধীন বনগাঁ ইউনিয়নের বলিয়ারপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সাভারের দক্ষিণ রাজাশন এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মো. রুবেল হোসেন (৪০) এবং সাভারের বলিয়ারপুর সাত আনিপাড়ার মো. লাবুর ওরফে লাভলুর ছেলে মো. বিষু (২১)।

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবিব খানের নির্দেশনায় এবং আমার নেতৃত্বে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ সাভারের বলিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে সর্বমোট ৪১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবত দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল এনে সাভার এর আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন। গ্রেফতার রুবেলের বিরুদ্ধে এর আগেও আরো দুটি মাদক মামলা রয়েছে। আটক আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর