শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি গাজীপুরে ৪টিতে বিএনপি ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী ‎খোলা চিঠি:নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য (গাজীপুর-৩) মহোদয় সমীপে

সামাজিক দায়বদ্ধতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি / ৪৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫, ৪:১৬ অপরাহ্ণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

 

৩১ ডিসেম্বর মানেই যখন আতশবাজি ও শব্দের উচ্ছ্বাসে মুখর থাকে চারপাশ, ঠিক তখনই ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয় বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশন। “পটকা–আতশবাজি নয়, করো মানবতার জয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের বসুরা, ধীরাশ্রম এলাকার জামিয়া রশিদিয়া মোল্লাপাড়া মাদরাসার প্রায় ১০০ জন এতিম ও অসহায় শিক্ষার্থীর জন্য একবেলার খাবারের আয়োজন করা হয়। দেশের শোকাবহ প্রেক্ষাপটে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচিটি পুনর্নির্ধারণ করা হয়।

 

বুধবার (৩১ ডিসেম্বর) যোহরের নামাজ আদায়ের পর মাদরাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার আয়োজন করা হয়। আয়োজনটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। খাবার শেষে অনুষ্ঠিত বিশেষ দোয়া মাহফিলে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশন এর সকল সদস্য, দাতা ও শুভাকাঙ্ক্ষীদের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

সংগঠনের যেসব সদস্যের ২৫ সালে জন্মদিন, তাঁদের হায়াত বৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। সকল ভুল-ত্রুটি ক্ষমার মাধ্যমে আগামীর পথ মসৃণ হওয়ার জন্য দোয়া করা হয়।

 

আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া-সহ ফাউন্ডেশনের সদস্যদের প্রয়াত পিতা-মাতা ও আত্মীয়স্বজনদের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়। এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশন-এর দায়িত্বশীলরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর