বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলা: সত্য প্রকাশে বাধা মনোবল হারাচ্ছে সাংবাদিকরা

রিপোর্টারের নাম / ১৩৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫, ১০:১০ পূর্বাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক

 

 

ঢাকাসহ সারাদেশে ক্রমবর্ধমান সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা মনে করছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে সাংবাদিকরা সত্য প্রকাশে তাদের মনোবল হারিয়ে ফেলবেন,যা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য একটি অশনি সংকেত।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকের উপর হামলা,মারধর এবং মিথ্যা মামলা দায়েরের ঘটনা ঘটেছে। অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে অনেক সাংবাদিক নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। সাংবাদিক নেতারা বলছেন,এসব ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।

 

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বি,সি,পি,সি) কেন্দ্রীয় কমিটি’র প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান বলেন, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু আমরা দেখছি উল্টো চিত্র। যারা জনগণের কাছে সত্য তুলে ধরেন, তারাই আজ নির্যাতনের শিকার। মিথ্যা মামলা দিয়ে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। সারাদেশে সাংবাদিকদের উপর হামলা ও মিথ্যা মামলা গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। এভাবে চলতে থাকলে সাংবাদিকরা নির্ভয়ে কাজ করতে সাহস পাবেন না। এর ফলস্বরূপ, জনগণ সঠিক তথ্য জানা থেকে বঞ্চিত হবে।

 

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বি,সি,পি,সি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠী তাদের অপকর্ম ঢাকার জন্য সাংবাদিকদের টার্গেট করছে। দুর্বল তদন্ত এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে অপরাধীরা সহজেই পার পেয়ে যাচ্ছে। অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন এবং সাংবাদিকদের উপর হামলা ও মিথ্যা মামলায় ফাঁসানো জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। একই সাথে সারাদেশে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

 

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

বি,সি,পি,সি) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোজাম্মেল হোসেন বাবু বলেন, গণতান্ত্রিক সমাজে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের নির্বিঘ্নে কাজ করার পরিবেশ তৈরি করা অপরিহার্য। সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলা সংবিধান পরিপন্থী এবং আইনের শাসনের পরিপন্থী। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং জনগণের কাছে সত্য তথ্য পৌঁছে দেওয়ার জন্য লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আর কোন বিকল্প নেই।

এই পরিস্থিতিতে, দেশব্যাপী সাংবাদিক সমাজ গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। তারা আশা করছেন, সরকার অবিলম্বে তাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর