রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাজারহাট প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ গাজীপুরে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড  শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান আসন্ন গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় – বিএনপি নেতা রাসেল আহমেদ ভেড়ামারায় ৭০টি মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে গ্রীন টিভির গাজীপুর প্রতিনিধি মোঃ নাসির উদ্দিনের শুভেচ্ছা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী: প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু : প্রফেসর ড. মো: আবু তালেব  আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিল সমর্পণ

সারিয়াকান্দিতে সীলগালা গুদামের উধাও হওয়া ৩৬০ বস্তা চাল উদ্ধার 

রিপোর্টারের নাম / ২৫৮ টাইম ভিউ
আপডেট : শনিবার, জানুয়ারি ২১, ২০২৩, ৪:২২ অপরাহ্ণ

মোঃ নাজমুল হাসান নাজির :

বগুড়ার সারিয়াকান্দিতে জব্দকৃত ১১৩০ বস্তা চালসহ সীলগালা করে রাখা গুদাম হতে উধাও হওয়া ১১২৪ বস্তার মধ্যে ৩৬০ বস্তা চাল উদ্ধার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়,গত বুধবার ভোর রাতে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের আমতলী গ্রামে মেইন রোডের ব্রীজের পাশে থেকে পরিত্যক্ত অবস্থায় চালগুলো উদ্ধার করা হয়। উল্লেখ্য,গত ৭ জানুয়ারি চাল চুরির কাজে ব্যবহৃত ট্রাকের মালিক উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের চর রামনগর গ্রামের হায়দার ফকিরের ছেলে আছাব্বর ফকির এ ঘটনায় গত ৩০ ডিসেম্বর পৌর এলাকার বাগবেড় গ্রামের মৃত নুরু প্রাং এর ছেলে বেলাল হোসেন, আন্দরবাড়ী গ্রামের তোফা ফকিরের ছেলে রুসাত ফকির এবং সোনা মিয়ার ছেলে রায়হান কবিরকেও গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

চাল উদ্ধারের বিষয়ে সারিয়াকান্দি থানার উপ-পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমরা উপজেলার আমতলী ব্রীজের পশ্চিম পাশে সঞ্জুর চাতালের পূর্ব পাশে থেকে মোট ৩৬০ বস্তা চাল উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, জব্দকৃত চাল উদ্ধারের ঘটনার বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তাকে জানানো হয়েছে। মামলার বর্ণনার সাথে চালের বস্তা সঠিক আছে মর্মে বাদী সনাক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর