সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী

সাহসী সাংবাদিক মাহিদুল হাসান সরকার

শেখ মোঃ হুমায়ুন কবির / ৭৮ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুলাই ১৬, ২০২৫, ১২:০২ অপরাহ্ণ

  • জাতীয় দৈনিক মাতৃজগতের সম্পাদকমণ্ডলীর 
  • সভাপতিবাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক মনোনীত

শেখ মোঃ হুমায়ুন কবির

 

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, তরুণ সাহসী সাংবাদিক মোঃ মাহিদুল হাসান সরকার।

নিয়োগপ্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় মাহিদুল হাসান সরকার বলেন, “জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে আমাকে মনোনীত করায় পত্রিকার সম্মানিত সম্পাদক খান সেলিম রহমান ভাই, প্রকাশক প্রিয় বোন আছিয়া রহমান কল্পনা ও সম্পাদকমণ্ডলীর সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

এ বিষয়ে জাতীয় মাতৃজগত পত্রিকা ও দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান মুঠোফোনে জানান, “মাহিদুল হাসান সরকার এক যুগেরও বেশি সময় ধরে সততা, ন্যায়, নিষ্ঠা ও দুরদর্শিতার সঙ্গে আমাদের প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছেন। তিনি সব সময়ই পত্রিকার স্বার্থ ও নির্যাতিত-নিপীড়িত সাংবাদিকদের পক্ষে সোচ্চার ছিলেন। সম্পাদকমণ্ডলীর সর্বসম্মতিক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করা হয়েছে।”

অন্যদিকে মাহিদুল হাসান সরকার আরও বলেন, “আমার পিতা একজন সাংবাদিক ছিলেন। তাঁর দেখানো পথ অনুসরণ করেই আমি সাংবাদিকতা পেশা বেছে নিয়েছি। আমি চাই আমৃত্যু নির্যাতিত-নিপীড়িত সাংবাদিক ভাই-বোনদের পাশে থেকে তাদের পরিবারের সদস্য হিসেবে কাজ করে যেতে। সবার দোয়া চাই যেন আমি এই গুরু দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।”

এ বিষয়ে *মাতৃজগত* পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন বাবু বলেন, “মাহিদুল হাসান সরকার ভাই একজন সৎ, নিষ্ঠাবান ও দুরদর্শী মানুষ। তিনি দীর্ঘদিন ধরে মাতৃজগত পরিবারের সুখ-দুঃখে পাশে থেকেছেন। তাকে সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়ায় আমি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”

এছাড়াও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার চিফ রিপোর্টার ও (বি,সি,পি,সি’র) কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ মোঃ হুমায়ুন কবির জানান, “মাহিদুল হাসান সরকার একজন মানবিক ও দায়িত্বশীল মানুষ। কোনো সাংবাদিক নির্যাতনের শিকার হলে তিনি প্রথমেই পাশে দাঁড়ান। তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করায় আমরা আনন্দিত ও গর্বিত।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর