শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি গাজীপুরে ৪টিতে বিএনপি ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী ‎খোলা চিঠি:নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য (গাজীপুর-৩) মহোদয় সমীপে

সিঁদেল চোরের বিচার 

রিপোর্টারের নাম / ২২১ টাইম ভিউ
আপডেট : সোমবার, নভেম্বর ২৫, ২০২৪, ৯:০০ অপরাহ্ণ

আনোয়ারুল কবির বাবলু

 

 

একদিন রাস্তার পাশে পড়েছিল এক অসহায় সিঁদেল চোর

ক্ষিদের জ্বালায় করত চোরি,জীবনে দেখেনি কখনও ফুটন্ত ভোর।

 

সংসার ছিল তার, সবাই গেছে তারে ফেলে

চোর নাকি সে অধম মানব, মস্ত খারাপ সকল লোকে বলে।

 

সিঁদেল চোরের বিচার করে মেধাবী শিক্ষিত কলম চোরের দল

পুকুর চোরি করে তারা, সাধু সাঁজে, নিঃশ্চই বাজবে একদিন ধর্মের কল।

 

সুদ ক্ষুর মহাজন, কালোবাজারি, মজুতদার লোটে নেয় কারি কারি

তারাই এখন সমাজপতি, নীতির কথা বলে, এসো সাম্যের সমাজ গড়ি।

 

অবৈধ মাদক বেচে, ঘুষের টাকায় করেছে বাড়ি গাড়ি উচ্চ বিলাসী নীড়

মসজিদ মাদ্রাসায় কিছু দান করে, সমাজের চোখে সে দান বীর।

 

গরিব দুঃখী ঈমানদার, তাদের কাছে এরা অভিশপ্ত প্রানী

হারাম টাকার সদকা যাকাত দিতে সেলফি তুলে ঘটায় প্রাণহানী।

 

লেবাসধারী সম্পদ ওয়ালার জানাজা পড়ায় মাইকে আওয়াজ তুলে

পেটের দায়ে করেছে চোরি, তার জানাজা পড়াবেনা কোন মোল্লা, ফতুয়া দেয় বলে।

 

মোল্লা বেটারা তোষামুদ করে, টাকা ওয়ালা ধরে

হাদিয়া পায় মোটা অংকের, কোন দিন জিজ্ঞেস করেনা সে কি করে।

 

দান করিলে জান্নাত মিলে, খুৎবার বয়ানে জুর দিয়ে বলে

একবার বলেনা হুজুর, কবুল হবেনা খোদার দরবারে হারাম টাকা দিলে।

 

অভাবে যার স্বভাব নষ্ট, স্রস্টার বিচারে সে পেতেও পারে পরিত্রান

লোভে যার স্বভাব নষ্ট, পরপারে তার নাই কোন জামিনদার।

 

সম্পদ ক্ষমতা দুনিয়ার মোহ, সব ছেড়ে যেতে হবে ওপারে

যেয়ে দেখবে অসহায় মজলুম মানুষ গুলো সুখে আছে পরপারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর