মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রংপুরে মধ্যপানে দু-জনের মৃত্যু মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় ৫ দিনব্যাপী স্কাউটস পিএল কোর্স শুরু, পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা টঙ্গীতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অর্ধশতাধিক শ্রমিক! কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি বাংলাদেশি যুবক কে আটক বিএসএফ এর বিরুদ্ধে বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে লাঠি নিয়ে মা-মেয়ের তাড়া বাউবিতে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা বৃত্তি চুক্তিপত্র স্বাক্ষর গবেষণা ও উদ্ভাবনমুখী শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমে ডুয়েট হবে সেন্টার অব এক্সিলেন্সঃডুয়েট উপাচার্য শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত সমাজসেবার লাইসেন্সে অবৈধ ক্ষুদ্রঋণ ব্যবসা,এমআরএ অনুমোদন ছাড়াই অভয়নগরে চলছে সুদ ও কিস্তির দৌরাত্ম্য

সিন্ডিকেট থাকবেনা রমেক হাসপাতালে,স্বাস্থ‍্যমন্ত্রী 

রিপোর্টারের নাম / ১৫৭ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ৯:০৪ পূর্বাহ্ণ

রংপুর প্রতিনিধি :

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, আগামীতে রংপুর মেডিকেল হাসপাতালে কোনো সিন্ডিকেট থাকবে না। হাসপাতালে রোগীরা সেবা নিতে আসেন। আর যারা রোগীদের এই সেবা নিতে বাধাগ্রস্ত করবে, তাদের আমরা হাসপাতালে রাখব না।

 

বৃহস্পতিবার রংপুর মা ও শিশু হাসপাতাল উদ্বোধন করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

তিনি আরও বলেন, আমরা রমেক হাসপাতালের দুর্নীতি সম্পর্কে অনেক তথ্য জেনেছি,হাসপাতালে কিছু অব্যবস্থাপনা ছিল, আমরা সেখানে নতুন লোক নিয়োগ দিয়েছি। হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা পরিচালক পর্যন্তও নতুন দেয়া হয়েছে।

 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের রংপুরের প্রতি বিশেষ নজর রয়েছে,আমাদের ওপর আস্থা রাখুন আমরা শীঘ্রই রমেক হাসপাতালে উন্নত সেবা নিশ্চিত করব।

 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সকল প্রকার আধুনিক যন্ত্রপাতি থাকা স্বত্ত্বেও রোগীরা কেন সেবা পাচ্ছেনা সেদিকে বিশেষ দৃষ্টি দেয়া হয়েছে,এছাড়া আধুনিক শিশু হাসপাতালের মাধ্যমে রংপুর বিভাগের শিশুরা আধুনিক সেবা পাবে উল্লেখ করেন তিনি। ।

 

এ সময় উপস্থিত ছিলেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ এবিএম আবু হানিফ, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ বিমল রায়, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন সহ স্বাস্থ্যমন্ত্রণালয়ের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর