রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড আয়োজিত ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা ভেড়ামারায় সেনা অভিযানে পিস্তল উদ্ধার বগুড়ার শেরপুরে’সমৃদ্ধ শেরপুর-ধুনট’ এর আয়োজনে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী পাইকগাছায় তিন সহস্রাধিক দুস্থকে কম্বল দিলেন বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন          বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরতা ইউনিয়নে এলজিইডি এর একাশি গাছ কর্তন করেছে ইউপি সদস্য ফজলু ও তালেব 

রিপোর্টারের নাম / ২৭২ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, মার্চ ৩১, ২০২৩, ১২:০৯ অপরাহ্ণ

রাকিবুল হাসান আহাদ,বিশেষ প্রতিনিধি :

 

সিরতা ইউনিয়নের জয় বাংলা বাজারের পূর্ব পাশে চর আনন্দীপুর মৌজায় শম্ভুগঞ্জ টু পরানগঞ্জের এলজিইডি সড়কের লাগানো একাশি গাছ কর্তন করে বিক্রি করার অভিযোগ উঠেছে।

 

জানা যায়, জয় বাংলা বাজারে পূর্ব পাশে সিরতা ইউনিয়নের চর আনন্দীপুর মৌজায় মিরাশ মিয়ার বাড়ির সামনে এলজিইডি এর একটি একাশি গাছ কর্তন স্থানীয় ইউপি সদস্য ফজলুর রহমান ফজলু ও চর ভবানী পুর এর মোঃ তালেব খান।

 

স্থানীয় গাছ কাটা সাইফুল বলেন, আমাকে মেম্বার ফজলু ও তালেব ১৯০০/- টাকা দেয় গাছ কেটে দেয়ার জন্যে। আজ আমি গাছ কেটে দেয়। পরে গাছের ডোমগুলো স্থানীয় চর ভবানী পুর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ্ আলম বাদশা মিয়ার কাঠের গোলায় নিয়ে রাখে।

 

সরেজমিনে গিয়ে জানা যায়, উক্ত এলজিইডি এর একাশি গাছটি তাদের নেতৃত্বেই কাটা হয়েছে। এ বিষয়ে স্থানীয় কয়েকজনের সাক্ষাৎকার নেয়া হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্য ফজলু বলেন, চেয়ারম্যান আবু সাঈদ এর নির্দেশই আমরা গাছ কর্তন করেছি।

 

এ বিষয়ে এলজিইডি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে কাটছেন কি? উত্তরে বললো আমি জানি না চেয়ারম্যানসাহেব জানেন। এ বিষয়ে তালেব খানের সাথে বার বার যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় এলজিইডি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্ষতিয়ে দেখার জন্য স্থানীয় এলাকাবাসীর দাবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর