রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

সিরাজগঞ্জের কামারখন্দে যাত্রাপালায় অভিনয় করার সময় হাসেম আলী সরকার (৪৫) নামের এক অভিনেতার মঞ্চের উপরেই মৃত্যু

রিপোর্টারের নাম / ৩৩৬ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, মার্চ ১৪, ২০২৩, ৯:৩৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার :

 

রোববার দিবাগত রাতে উপজেলার জামতৈল ইউনিয়নের নান্দিনামধু গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হাসেম আলী সরকার উপজেলার নান্দিনামধু দিয়ারপাড়া গ্রামের মৃত নিজাব আলী সরকারের ছেলে।স্থানীয় সুত্রে জানা যায় নান্দিনামধু এলাকায় মুক্ত বিনোদনের জন্য মাঝে মাঝেই এলাকাবাসী যাত্রাপালায় আয়োজন করে থাকেন।তারই ধারাবাহিকতায় রোববার রাতে ‘আলম মালার প্রেম’ নামের একটি যাত্রাপালা হয়। সেখানে মৃত হাসেম নায়কের ভাইয়ের অভিনয় করছিলেন। অভিনয়ের এক পর্যায়ে হাসেম মঞ্চেই পড়ে যায়।

দর্শকেরা মনে করেছিলো এটা হয়তো অভিনয়ের এটা দৃশ্য কিন্তু দীর্ঘসময় পর যখন হাসেম না ওঠে তখন যাত্রাপালার আয়োজক কমিটি একজন তাকে তোলার চেষ্টা করেন। পরে অবস্থা অবনতি দেখলে। তাকে দ্রুত সিরাজগঞ্জের প্রাইভেট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য হান্নান সরকার বলেন, হাসেম দীর্ঘদিন ধরে গ্রামীণ ঐতিহ্য সাংস্কৃতির যাত্রাপালার সঙ্গে জড়িত অত্র এলাকার অনেকেই ওনার অভিনয় দেখে মুগ্ধ গতরাতে তিনি কৃষকের অভিনয় করতে বিষন্নতা ও দুঃখের একটা দৃশ্যে অভিনয় সময়ে মঞ্চে লুটিয়ে পড়েন পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান বলেন, যাত্রাপালার বিষয়ে আমার জানা নেই। কারো মৃত হয়েছে কি না এটাও জানি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর