বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

সিরাজগঞ্জে কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে আগুন

রিপোর্টারের নাম / ১৩২ টাইম ভিউ
আপডেট : সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩, ১০:৩০ পূর্বাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক।

সিরাজগঞ্জে কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে আগুন বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা নবম দফা অবরোধের প্রথম দিন রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

(৩’ই ডিসেম্বর ২০২৩) রবিবার রাত পৌনে ১০:টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে হতাহতের ঘটনা না ঘটলেও কাভার্ড ভ্যানটির সামনের কেবিন ও ভেতরে থাকা কিছু মালামাল পুড়ে গেছে।

উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত কুমার সূত্রধর বলেন, কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান পাবনার কাশিনাথপুর থেকে বগুড়া যাচ্ছিল।
কাভার্ড ভ্যানটি উল্লাপাড়ায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত আগুন দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়, পরে পুলিশ সদস্যদের উপস্থিতিতে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনেএবং গাড়ির ভেতরে থাকা অবশিষ্ট মালামাল উদ্ধার করে।

তিনি আরও বলেন, অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসলেও ভ্যানটির সামনের কেবিন ও ভেতরে থাকা হোমিওপ্যাথি ওষুধের কিছু প্লাস্টিক সামগ্রী পুড়ে গেছে, তবে আগুনে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর