বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: শফিকুল ও রফিক সরকারের সংবাদ সম্মেলন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছদ্মবেশে অভিযান অবৈধ স্পিরিট উদ্ধার,গ্রেপ্তার ২ রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ  জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন গণভোটে হ্যাঁ দিলে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না -ফয়েজ আহমদ তৈয়্যব ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক  ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি

সিলেটে উচ্চরক্তচাপ নিযন্ত্রণ বিষয়ক সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত 

রিপোর্টারের নাম / ২৬৪ টাইম ভিউ
আপডেট : রবিবার, মার্চ ১২, ২০২৩, ৪:৩০ অপরাহ্ণ

সুনামগঞ্জ প্রতিনিধি

 

সিলেটে হাইপারটেনশন কন্ট্রোল ইন বাংলাদেশ” শীর্ষক সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ রোববার (১২ মার্চ) সিলেট মহানগরীর একটি হোটেলে “হাইপারটেনশন কন্ট্রোল ইন বাংলাদেশ” শীর্ষক এক সাংবাদিক কর্মশালায় এসব তথ্য ও সুপারিশ তুলে ধরা হয়।

 

গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ কর্মশালাটি আয়োজন করে।

 

বর্তমানে সিলেট জেলার ৮টি কমিউনিটি ক্লিনিক থেকে বিনামূল্যে উচ্চ রক্তচাপের ওষুধ দেয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে এই সেবা দেশব্যাপী ছড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে কমিউনিটি ক্লিনিকের ওষুধ তালিকায় উচ্চ রক্তচাপের ওষুধ অন্তর্ভুক্ত করতে এবং উপজেলা পর্যায়ে ওষুধ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে এ খাতে সরকারের বাজেট বরাদ্দ বাড়াতে হবে।

 

কর্মশালায় সিলেট বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক এবং অনলাইন মিডিয়ার ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

 

বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে, ২০১৮ এর তথ্য অনুযায়ী দেশে প্রতি ৫ জনের মধ্যে ১ জন প্রাপ্তবয়স্ক মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত। উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগ, স্ট্রোক এবং কিডনি রোগে আক্রান্ত হওয়া এবং মৃত্যুঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

 

কর্মশালায় জানানো হয়, বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নার থেকে উচ্চ রক্তচাপের রোগীদের একমাসের ওষুধ প্রদান করা হয়। এক্ষেত্রে রোগীদের দুই থেকে তিন মাসের ওষুধ একবারে দেয়ার জন্য প্রেসক্রিপশন করা হলে হাসপাতালে রোগীর চাপ কমানো সম্ভব হবে।

সম্প্রতি সিলেট জেলার গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বিশ্বনাথ এবং বিয়ানীবাজার উপজেলার ৮টি কমিউনিটি ক্লিনিকে রোগীদের ওষুধ প্রদান বিষয়ে একটি ‍সমীক্ষায় ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। সকল কমিউনিটি ক্লিনিকে রক্তচাপ পরিমাপের ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি এ বিষয়ে সেবা প্রদানের জন্য স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হলে উচ্চ রক্তচাপের প্রকোপ কাঙ্ক্ষিত মাত্রায় কমবে। সর্বোপরি, এই মডেলটি সারা দেশে বাস্তবায়ন করা সম্ভব হলে স্বল্প ব্যয়ে অসংখ্য জীবন বাঁচানোসহ হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব হবে বলে কর্মশালায় জানানো হয়।

 

কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মো. রূহুল কুদ্দুস, সিলেট জেলা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. স্বপ্নীল সৌরভ রায়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মো. আমিনুর রহমান লস্কর।

কর্মশালায় সভাপতিত্ব করেন প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের।

 

সাংবাদিক কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের হাইপারটেনশন কন্ট্রোল প্রোগ্রাম ম্যানেজার ডা. শামীম জুবায়ের এবং প্রজ্ঞা’র উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ বিষয়ক কর্মসূচি প্রধান হাসান শাহরিয়ার।

এ ছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর