শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি গাজীপুরে ৪টিতে বিএনপি ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী ‎খোলা চিঠি:নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য (গাজীপুর-৩) মহোদয় সমীপে

সিলেটে রামাদ্বানের তাৎপর্য ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

রিপোর্টারের নাম / ১৩২ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪, ৮:৪১ অপরাহ্ণ

সোহেল মিয়া, সিলেট সংবাদদাতা।

ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি), সিলেট মহানগরী ও জেলার উদ্যোগে ‘রামাদ্বানের তাৎপর্য ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ফোরাম মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান জাকারিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাফর আলীর সঞ্চালনায় উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারী ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন প্রকৌশলীদের কুরআনের আলোয় আলোকিত হওয়ার পাশাপাশি পরকালীর মুক্তির জন্য কাজ করতে হবে। প্রকৌশলীদের মাঝে ইসলামী চরিত্র গঠন এব্ং ইসলামী অনুশাসন বাস্তবায়নের জন্য পরিকল্পিতভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন প্রকৌশলীদের মাঝে ইসলাম সম্পর্কে ভূল ধারণা অপনোদন করা এবং দুর্নীতিমুক্ত প্রকৌশলী সেক্টর গঠনে অগ্রনী ভূমিকা রাখতে হবে। সর্বপরি তিনি নবীন ও বেকার প্রকৌশলীদেরকে বিভিন্নভাবে কর্মসংস্থান সৃষ্টিতে এগিয়ে আহ্বান জানান।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ বিজলিংক এসোসিয়েশন এর চেয়ারম্যান ড. নুরুল ইসলাম বাবুল, তিনি সদস্য প্রকৌশলীদের তাকওয়াভিত্তিক জীবনযাপনের জন্য বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং নিজেকে একজন প্রাকটিসিং মুসলিম হিসেবে তৈরি করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জজকোর্ট এর সিনিয়র আইনজীবী সাবেক প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আলিম উদ্দিন, ফোরামের সিলেট অঞ্চল তদারককারী ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, সহ সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান চৌধুরী সোহেল, ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, সহ সেক্রেটারী ইঞ্জিনিয়ার আবু আহমেদ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিন রাজু, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, মানব সম্পদ ও প্রশিক্ষণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান রাজু, সাংস্কৃতিক সম্পাদক ইঞ্জিনিয়ার নাঈম আল মামুন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল কিবরিয়া চৌধুরী, ক্রিড়া সম্পাদক ইঞ্জিনিয়ার এহসানুল করিম চৌধুরী রিমন, জনসংযোগ সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুর রাজ্জাক, আইটি সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম,অফিস সম্পাদক ইঞ্জিনিয়ার নাসির উদ্দীন ছাত্রকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দুস, সহ ছাত্র কল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার জুবায়ের সরকার, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্র প্রতিনিধি ইমরান জিহাদ সহ বিভিন্ন সেক্টরের ইঞ্জিনিয়ার বৃন্দ অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর