শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু দেশটা ধংস হোক দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৫ বাংলাদেশী আটক

রিপোর্টারের নাম / ১৩৩ টাইম ভিউ
আপডেট : রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫, ২:২৫ অপরাহ্ণ

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

 

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার নলডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) চাঁন্দেরহাট বিওপির সদস্যরা তাদের আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন- ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ইনুয়া গ্রামের রবি রায় (৪৫), তার স্ত্রী কবিতা রানী রায় (৪০), ছেলে অন্তর রায় (১৭) ও অপু রায় (১৫)। এ ছাড়া দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চেংগন গ্রামের নিদুল বেওয়া (৫৭) নামের এক নারীও আটক হয়েছেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, শনিবার সকাল সাড়ে ৭টায় সীমান্তের মেইন পিলার ৩৩২/৮ এস-এর কাছ থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে নলডাঙ্গায় ৫ জনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় তাদের কাছে ৭৬ হাজার ৩০০ টাকা পাওয়া গেছে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, আটকদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পীরগঞ্জ থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, বিজিবির পক্ষ থেকে আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করেছে। তাদের নামে মামলা দিয়ে ঠাকুরগাঁও জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর