বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

সুনামগঞ্জ ১আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্ৰহন করবে বলে আনুষ্ঠানিক ঘোষণা দেন এমপি রতন,

রিপোর্টারের নাম / ১৯৮ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩, ৮:০৩ অপরাহ্ণ

অনুপ তালুকদার হাওর অঞ্চলে প্রতিনিধি:

 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্ৰহন করবেন বলে হাজারের অধিক উপস্থিতিতে সুনামগঞ্জ ১নির্বাচনী এলাকার তিন বারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ঘোষণা দেন ।

৬ই ডিসেম্বর বুধবার রাত ৯টায় পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্ৰামের নিজবাসভবন হাওর বাংলা চত্বরে এলাকার সকল শ্রেণী পেশার লোকজনকে নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেন।

মতবিনিময় সভায় সুনামগঞ্জ ১আসনের ৩বারের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বলেন-আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলাকালেই আমার গর্ভধারিনী মা পৃথিবীর মায়া ছেড়ে চিরদিনের মতো চলে গেছেন।আজ সারাদিন ব্যাপী মায়ের দোয়া মাহফিলের কার্যক্রম শেষে নিজ এলাকার সকলকে নিয়ে মতবিনিময় করতে বসেছি। আপনারা যদি মতামত দেন আমি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্ৰহন করব।আর যদি মতামত না দেন তাহলে আমি নির্বাচন করব না।তখন স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত সকলেই হাত উঠিয়ে উনাকে সমর্থন জানায়।

তখন তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন

এই আসনে আপনাদের সহযোগিতা ও আপ্যায়ন চেষ্টায় নির্বাচনী এলাকায় জোয়ার উঠেছিল এবং আপনাদের সকলের ভোটে ৩বার মহান জাতীয় সংসদে আমাকে পাঠিয়েছেন।আমার এলাকার সকল শ্রেণী পেশার লক্ষ লক্ষ মানুষের অকৃত্রিম ভালবাসার প্রতি চিরকৃতজ্ঞ।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক আমি পাইনি।তবে নির্বাচন করতে কোন বাধা নিষেধ না থাকায় আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ পেয়েছি।এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত প্রচেষ্ঠায় বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নির্বাচনে অংশ নিতে চাইছি।তিনি আরো বলেন সুনামগঞ্জ ১ এলাকার অনুমোদনকৃত উন্নয়ন কর্মকান্ডের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা ও সন্ত্রাস,দুর্নীতি,চাঁদাবাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লক্ষে আমি মোয়াজ্জেম হোসেন রতন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে স্বতন্ত্র প্রার্থী ঘোষনা করছি।

এরিমধ্যে আমার অনেক নেতাকর্মী আমি সংসদ নির্বাচনে অংশ নেবনা ভেবে বিভিন্ন পথ ধরে হাটছে।আমি অবশ্যই বিশ্বাস করি তারা তাদের মতো করে আমার পক্ষে স্বতন্ত্র নির্বাচনে অংশ নিবেন এটাই আমার প্রত্যাশা।

 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা,পাইকুরাটি ইউ.পি সাবেক চেয়ারম্যান ফেরদৌসুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন

সেলবরষ ইউ.আঃলীগের সভাপতি

বেনুয়ার হোসেন খান পাঠান,সেলবরষ ইউপি সাবেক চেয়ারম্যান আলাউদ্দীন শাহ্,পাইকুরাটি ইউপি সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম,মধ্যনগর উপজেলা মৎসজীবি লীগের আহ্বায়ক মোঃরুহুল আমীন খান, ধর্মপাশা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড.আরফান উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী

রুকনুজ্জামান রোকন,মাওলানা শামীম আহমেদ,ধর্মপাশা সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আব্দুল বারেক ছোটন,শ্রমিকলীগের সভাপতি সাফায়েত হোসেন লিটন,ধর্মপাশা সদর ইউপি সদস্য সেলিম তালুকদার,ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর