শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ০৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন জামায়াত মনোনীত প্রার্থীরা  কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন

সুন্দরবনের ইকো-ট্যুর গাইড প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরন

রিপোর্টারের নাম / ৩৫৪ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, মার্চ ৩, ২০২৩, ১২:৫৩ অপরাহ্ণ

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

সুন্দরবনের ইকো-ট্যুর গাইডদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষন শেষে প্রশিক্ষণে অংশ গ্রহনকারী বন কর্মী ও সিপিজি সদস্যদের মাঝে সনদপত্র বিতরন করা হয়েছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগেরউদ্যোগে ও ইউএসএআইডির ইকোসিস্টেমস প্রতিবেশ অ্যাক্টিভিটি প্রকল্পের সহযোগিতায় এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার বেলা ১১ টায় খুলনা রেঞ্জের কালাবগী স্টেশনে ইকো-ট্যুর কেন্দ্রে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সনদপত্র বিতরন করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হুসাইন চৌধুরী।

 

এ সময় উপস্থিত ছিলেন উপ-প্রধান বন সংরক্ষক পরিকল্পনা উইং ড. মোঃ জগলুল হোসেন, উপ-প্রধান বন সংরক্ষক সামাজিক বনায়ন উইং মোঃ মইনুদ্দিন খান, সুন্দরবন পশ্চিম বন বিভাগের (ডিএফও ) ড. আবু নাসের মোহসীন হোসেন ,খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান, নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, কালাবগী স্টেশন কর্মকর্তা মোঃ আঃ হাকিম, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায়, সুতারখালী স্টেশন কর্মকর্তা মোঃ সমশের হোসেন, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মোঃ আবু সাইদ, খুলনা গোলপাতা কুপের সহযোগী কুপ কর্মকর্তা মোঃ তানজিলুর রহমান প্রমুখ। এর আগে প্রধান বন সংরক্ষক খুলনা রেঞ্জ কার্যালয় পরিদর্শন করেন। এ ছাড়া তিনি শেকেরটেক ও কলাগাছিয়া ইকো-ট্যুর কেন্দ্র পরিদর্শন করার পাশপাশি সুন্দরবন পশ্চিম বিভাগের বিভিন্ন স্টেশন ও টহল ফঁাড়ির উন্নয়নমুলক কার্যক্রম পরিদর্শন করে সন্তোশ প্রকাশ করেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর